নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র বিশাল ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৮ মে রোববার। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে আবদুল মোমেন।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল এইচ খানের সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক জুয়েল চৌধুরী ও কোষাধ্যক্ষ ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক আতাউল গনি আসাদের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: শামিম আহসান, বাংলাদেশ সোইটির সভাপতি ও জালালাবাদ
এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি কামাল আহমেদ, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি এম এম শাহিন, শর্শিনার পীর মাওলানা সাইফুল্লাহ মো. সিদ্দিকি, কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ, কাউন্সিলম্যান শাহিন খালিক, রাজনীতিক বাবুল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ট্রাস্টি এটর্নী মঈন চৌধুরী, সাবেক সভাপতি আজমল
হোসেন কুনু ও বদরুন্নাহার খান মিতা, বাংলাদেশ সোইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক রুহল আমিন সিদ্দিকি, ব্যবসায়ী জহিরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ এ খান প্রমুখ। অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হলটি ছিলো কানায় কানায় পূর্ণ।
ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ছাড়াও অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি বদরুল খান। অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব হুমায়ূন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও সহনশীলতা আনয়নে এই আয়োজন বিশাল ভ’মিকা রাখবে। বক্তারা বৃহত্তর সিলেটের উন্নয়নে প্রধান অতিথির নিকট কিছু দাবি নামা পেশ করেন। প্রধান অতিথি ড. এ কে আবদুল মোমেন তার বক্তব্যে বৃহত্তর সিলেটের উন্নয়নে তার প্রচেষ্টার কথা উল্লেখ করে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দেন।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights