Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহ সভাপতি কাইয়ুম চৌধুরীকে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: September 25, 2017 | 11:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সহ সভাপতি, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী আবদুল কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা। নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে গত ২৪ সেপ্টেম্বর রোববার রাতে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার পরিচালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন লুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স থেকে ডেমক্রেটিক পার্টির কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ, প্রবীণ রাজনীতিক গোলাম মো. টেপন, মুক্তিযোদ্ধা আবদুল বাসিত চৌধুরী, আমেরিকান-বাংলাদেশী অয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস শহীদ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা কো-কনভেনার মাহবুব আলম, সাবেক সভাপতি আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ. বিশিষ্ট ব্যবসায়ী কাওসারুজ্জামান কয়েস, ফারুক আহমদ, ডা. আনোয়ার জামান, কমিউনিটি এক্টিভিস্ট রেহানুজ্জামান, কবির খান, সামাদ মিয়া জাকের, ইয়ালো সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী, শাহ বদরুজ্জামান রুহেল, ফখর উদ্দীন, হোসেন আহমেদ, রেজাউল ইসলাম সেলিম, আবদুল কাদের দিজু, লূৎফুর হোসেন আজাদ, মাহমুদুর রহমান, মখন মিয়া, রানা মিয়া, বুরহান উদ্দিন, নুরুজ্জামান লিপন, শহিদ আলী, আপ্তাব খান মোহন, ফয়েজ উদ্দিন, জাবের চৌধুরী, সাবের চৌধুরী, শাহ আলম, শামীম আহমদ, আলতাফ মিয়া, ফটিক মিয়া, সানু মিয়, কলিম, সালাম প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইস্কান্দার আলী।অনুষ্ঠানে বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। কাইয়ুম চৌধুরীকে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।কাইয়ুম চৌধুরী তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের এই ভালোবাসা আমার দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। তারা চান জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক। তিনি বলেন, আমার যখন সুযোগ ছিলো চেষ্টা করেছি মানুষের জন্য এলাকার জন্য কিছু করার। আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে সবসময়।
সভায় বক্তারা ফেঞ্চুগঞ্জের উন্নয়নে কাইয়ুম চৌধুরীর ভুমিকার কথা উলেøখ করে তার সাফল্য কামনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ফেঞ্চুগঞ্জের সন্তান বাউল শিল্পী কালা মিয়া গভীর রাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV