নিউইয়র্কে জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন ১৬-১৭ সেপ্টেম্বর, সকল প্রস্তুতি সম্পন্ন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র উদ্যোগ ও আয়োজনে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন’। আগামী ১৬-১৭ সেপ্টেম্বর যথাক্রমে শনি ও রোববার নিউইয়র্কের জ্যামাইকাস্থ ইয়র্ক কলেজ ক্যম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির দাবী সম্মেলন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা নিউইয়র্ক আসতে মুরু করেছেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, গ্রেট ব্রিটেন, ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সিলেটিদের যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সবমিলিয়ে সম্মেলন হবে ‘বিশ্ব সিলেটী’ সম্মেলন। এই সম্মেলন আয়োজনে সহযোগিতায় রয়েছে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন, দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশন, কানাডার জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টো ওন্টারিও এবং জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ইনক।
দু’দিনের এই সম্মেলনের নানা কর্মকান্ডের মধ্যে থাকবে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিউজিক্যাল ডকুমেন্টারী ফ্লিম ‘সিলেটের পাঁচালী’ এবং ‘ভাটির পুরুষ’ ও ‘বৈরাতী’ ছবির প্রদর্শন প্রভৃতি। উল্লেখ্য, সম্মেলন সফল করতে অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও মিজানুর রহমান চৌধুরী শেফাজকে সদস্য সচিব করে একটি কমিটি গটন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পপতি ডা. কালী প্রদীপ চৌধুরী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) সি আর দত্ত (বীর উত্তম)। খবর ইউএনএ’র।
সম্মেলনের প্রস্তুতি বিষয়ে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান বলেন, এতো বিশাল একটি সম্মেলন করা সহজ কাজ নয়। তারপরও নানা প্রতিকূলতা কাটিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সম্মেলনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। পুরো দমে প্রস্তুতি এগিয়ে চলছে।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী বলেন, ‘জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন’-এর সকল প্রস্তুতি এগিয়ে চলছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সম্মেলনটি সফল করতে চাই। চলছে সম্মেলনের বিভিন্ন কর্মকান্ডের প্রস্তুতি। এসোসিয়েশন কার্যালয়ে চলছে বিভিন্ন অনুষ্ঠানের রিহার্সেল।
সম্মেলনের আহ্বায়ক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, শনিবার সকাল ১১টায় সম্মেলনের কর্মকান্ড শুরু হরেও আনুষ্ঠানকি উদ্বোধন হবে বিকেল ৪টার দিকে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মেলনে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানানো হবে। এরমধ্যে রয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা (মরহুম) খসরুজ্জামান চৌধুরী, আল মুক্তাদির ও অপটিমিস্টের প্রতিষ্ঠাতা রফিক উদ্দীন রানা। একই দিনে সঙ্গীত ও বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে বক্তৃতামালা। এতে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. আতাউল করিম সহ ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. কাজী খালিকুজ্জামান, সাবেরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে অথিতি হিসেবে আরো থাকবেন সিলেটের নারী শিক্ষার অগ্রদূত অধ্যক্ষা (অব:) হোসনে আরা আহমেদ, বাংলাদেশের রেড ক্রিসেন্ট-এর চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি, এম. তোফায়েল সামি, কেপিএমজি রহমান এন্ড রহমান এর পার্টনার আব্দুল হাফিজ চৌধুরী, মেজর জেনারেল (অব:) আজিজুর রহমান বীর উত্তম, জাতিসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন, গ্রীন ডেল্টা ইন্সরেন্স এর উপদেষ্টা নাসির এ চৌধুরী, প্রাক্তন উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, ব্র্যাক-এর ভাইস চেয়ারম্যান ড. আহমেদ মুশতাকুর রাজা চৌধুরী, বেসরকারি সাহায্য সংস্থা এফআইডিভিপি প্রধান যেহীন আহমেদ, বেসরকারি সাহায্য সংস্থা সীমান্তিক প্রধান ড. আহমেদ আল কবীর, কর্নেল (অব:) আব্দুস সালাম বীর প্রতীক, চা ব্যবসায়ী ও সমাজকর্মী সাফফান চৌধুরী, নতুন প্রজন্মের আন্তর্জাতিক নারী ব্যক্তিত্ব ফারহানা চৌধুরী, ইঞ্জিনিয়ার হাবিব আহসান।
সম্মেলনে ভারত থেকে দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশন, বি কে নাথ, কৃষ্ণা দাস, বিপাশা দাসগুপ্ত, মুম্বাই এর সিলেটি সম্মিলনী থেকে বিমল ভট্টচার্যি, অল ইন্ডিয়া ফেডারেশন অফ সিলেট সম্মিলনীর নেতৃবৃন্দ, দৈনিক “যুগশঙ্খ” পত্রিকার কর্ণধার ও সম্পাদক বিজয়কৃষ্ণ নাথ, সাংবাদিক রক্তিম দাস, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের প্রধান ড. অমলেন্দু চক্রবর্তী ও যুক্তরাজ্য জালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ব্যক্তিত্ব পাশা খন্দকার, সাংবাদিক ও সমাজকর্মী নজরুল ইসলাম বাসন সহ অন্যান্য অতিথি যোগ দেবেন।
সেমিনারে বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অফ মাসাচুসেট, ডার্টমাউথ-এর ভাইস চ্যান্সেলর এবং প্রভোস্ট ড. মোহাম্মদ আতাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের প্রধান ড. অমলেন্দু চক্রবর্তী, বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মোহাম্মেদ খলিকুজ্জামান, যুক্তরাজ্যের নুতন প্রজন্মের বক্তা সাবেরুল ইসলাম।
প্যানেল বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার অধ্যাপক বিশিষ্ট বিজ্ঞানী ড. হায়দার আলী, ভারতের দৈনিক “যুগশঙ্খ” পত্রিকার কর্ণধার ও সম্পাদক বিজয়কৃষ্ণ নাথ, বেসরকারি সাহায্য সংস্থা সীমান্তিক প্রধান ড. আহমেদ আল কবীর, সাংবাদিক রক্তিম দাস প্রকাশক এবং লেখক মোস্তফা সেলিম।
প্রজন্মের প্যানেল বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশের নতুন প্রজন্মের আন্তর্জাতিক নারী ব্যক্তিত্ব ফারহানা চৌধুরী, নিউইয়র্ক রাজ্যের এসিসট্যান্ট এটর্নি জেনারেল ইমরান আহমেদ, নিউইয়র্ক থেকে বাংলাদেশে প্রযুক্তি প্রসারের উদ্যোক্তা এস.জে ইনোভেশন-এর সিইও শাহেদ আহমেদ, নিউইয়র্কের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টোরোলজিস্ট ডা. সৈয়দা তানজিয়া হুসেইন, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ার এর চিকিৎসক ডা. নাহরীন আহমেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত সুবীর নন্দী, শুভ্র দেব, জামালউদ্দিন হাসান বান্না, ডা. অরূপ রতন চৌধুরী, সেলিম চৌধুরী, সিলেটের নীলাঞ্জনা জুঁই এর নৃত্যদল ‘নৃত্য শৈলী’, হিমাংশু বিশ্বাস, যুক্তরাজ্য থেকে আগত হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, শহীদ বাউল, যুক্তরাষ্ট্রে বসবাসরত শিল্পী দুলাল ভৌমিক, তাজুল ইমাম, কাবেরী দাশ, ফুয়াদ মুক্তাদির, সালাহউদ্দিন আহমেদ, শান্তনীল ধর, চন্দ্রিকা দে, কানাডা থেকে আগত সাবু শাহ, ভারত থেকে আগত প্রখ্যাত নৃত্য শিল্পী সোনালী আচার্জি (গিনিস ওয়ার্ল্ড বুক অব রেকর্ড), কায়া ব্যান্ড, ডাঃ দীপ্তা দে, বিপাশা দাস গুপ্ত, পাপিয়া রায়, শুভ্রা গুহ ও পিয়ালী দে।
সম্মেলন সহযোগিতায় থাকবে ঢাকা জালালাবাদ এসোসিয়েশন, যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন, দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশন, জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টো ও জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ইনক।
সম্মেলন সফল করতে বিশ্ব সমন্বয়কারী হিসাবে কাজ করে যাচ্ছেন রাশেদা কে চৌধুরী (বাংলাদেশ), ডা. দীপ্তা দে (ভারত), পাশা খন্দকার (যুক্তরাজ্য), ইত্রাদ জুবেরী সেলিম (কানাডা), সাকি চৌধুরী (জার্মানী)।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes