নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটির মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সকল প্রকার অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামী মানুষের মুক্তির আন্দোলনের সোপান স্বাধীনতা। আমাদের মহান মুক্তিযুদ্ধে আইনজীবিদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। দেশ মাতৃকার জন্য আইনজীবিরাও প্রাণ বিসর্জন দিতে কার্পণ্য করেননি কখনও।


গত ২৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের খাবার বাড়ী রেষ্টুরেন্টের চায়নিজে জালালালবাদ ল’ সোসাইটি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

জালালাবাদ ল’ সোসাইটির সভাপতি এডভোকেট এমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এর্টনী মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট নাসির উদ্দিন, সাংবাদিক এডভোকেট ইব্রাহিম চৌধুরী খোকন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খাঁন। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। তেলাওয়াত করেন এডভোকেট আশিক আহমদ খাঁন। আলোচনায় অংশ নেন জালালাবাদ ল’ সোসাইটির উপদেষ্টা এডভোকেট প্রণয়েন্দু কিশোর দত্ত রাম, সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস শহীদ আজাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নূরুল ইসলাম ময়নুল, কার্যকরী সদস্য এডভোকেট সাব্বির আহমেদ মাসার, সদস্য এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, এটর্নী হাসান মালিক, মুক্তিযোদ্ধা অবিনাশ চন্দ্র আচার্য, শিবতোষ চক্রবর্তী, মোঃ আকমাম খাঁন প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!