Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: January 26, 2018 | 6:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে নিউইয়র্কের বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়ার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়। গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মওলানা মোঃ ওমর ফারুক। সঞ্চালনা করেন ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপি নেতা মার্শাল মুরাদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধরণ সম্পাদক সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, বিএনপি নেতা প্রফেসর মো: সোলায়মান, সাবেক সভাপতি ও ফোরাম নীতি নির্ধারনী কমিটির সদস্য ড. নুরুল আমিন পলাশ, সাবেক প্রধান উপদেষ্টা ও নীতি নির্ধারনী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সাবেক প্রধান উপদেষ্টা ও নীতি নির্ধারনী কমিটির সদস্য ফারুক হোসেন মজুমদার, সাবেক সাধারন সম্পাদক ও নীতি নির্ধারনী কমিটির সদস্য ছাইদুর খান ডিউক, সাবেক সভাপতি ও নীতি নির্ধারনী কমিটির সদস্য নাছিম আহমেদ, সাবেক সাধারন সম্পাদক ও নীতি নির্ধারনী কমিটির সদস্য মাহবুবুর রহমান মুকুল, ফোরামের বর্তমান সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ফোরামের বর্তমান সহ-সভাপতি মামুনুর রহমান মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি আবু তাহের, বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা এটিএম হেলালুর রহমান হেলাল, ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও নতুন কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন।
এছাড়া নিউইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক খলকুর রহমান, স্টেট বিএনপির যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাার্দি, ব্রঙ্কস বিএনপির সাধারণ সম্পাদক কাউছার আহমেদ,বিএনপি নেতা সুয়েব আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন রাজু, ফোরাম সদস্য মো: আবুল, ফয়সল পাটোয়ারী, মীর আনোয়ার, নুরুল আলম, মনসুর আহমেদ শাওন, সায়েম আহমেদসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নুরন্নবী।
অনুষ্ঠানে গিয়াস আহমেদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের হারানো গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত করেছেন। দেশের মানুষ যখন একটি স্বৈরাচারী শাসনতন্ত্রের দিকে এগোচ্ছিল, তখন দেশকে তিনি মুক্তির পথ দেখান।
জিল্লুর রহমান জিল্লু বলেন, দেশে ছাত্র রাজনীতি করেছি এবং ১৯৭৭ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিলেটে এসেছিলেন তখন আমি স্কুলে পড়তাম। তখন আমি তাকে দেখেছিলাম, এরপরেই আমার ছাত্র রাজনীতি শুরু। যুক্তরাষ্ট্রে এসেও রাজনীতি করছি। খারাপ লাগে যখন দেখি দেশে অবৈধ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাদের নেতা কর্মীকে একটি নয়, দুটি নয় ১৭টি গুলি করে হত্যা করে। আজকের এই দুদর্শা দেখে আমাদের বুক ফেটে যায়।আমরা জিয়ার সৈনিক : একই দিন জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্তোঁরা সম্মেলন কক্ষে আমরা জিয়ার সৈনিক আয়োজন করে জিয়ার রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনুল কবির টিপু। সঞ্চালনা করেন মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু। প্রধান বক্তা ছিলেন সাবেক কোষাধক্ষ জসীম উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, যুক্তরাষ্ট্র জাসসের সাধারণ সম্পাদক রুহুল আমিন নাছির, নিউইয়র্ক সিটি বিএনপির সাংগঠনিক আলমগীর হোসেন মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম লিটন, মাহমুদা শিরীন, ওয়াহিদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, দেওয়ান কাউছার, বাবুল আহমেদ, আবু সালেহ মানিক, মোস্তাক আহমেদ।
আরো বক্তব্য রাখেন, আমরা জিয়ার সৈনিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ-সভাপতি সাইফুল ইসলাম অপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল কবির অপু, সাংগঠনিক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV