Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র অভিষেক ৫ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: January 29, 2016 | 2:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অভিষিক্ত হতে যাচ্ছেন আগামী ৫ জানুয়ারি। জেবিবিএ’র এবারের নির্বাচন ছিল ভিন্ন মাত্রার। ঐক্যবদ্ধ জেবিবিএ’র নির্বাচন বলে কথা। দু’টো প্যানেলের ব্যাপক প্রচার-প্রচারণার পাশাপাশি কিছু পদে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। যোগ্য প্রার্থীরা শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছেন। একারণে বিজয়ী এ ব্যবসায়ি নেতাদের অভিষেকটাও হবে স্মরণীয়-বর্নাঢ্য। এ অভিষেক ঘিরে জ্যাকসন হাইটসয়ের ব্যবসায়ি-কমিউনিটি লীডারদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে শেষ সময়ে জেবিবিএ’র প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো’র নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠান সফল করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। সাথে রয়েছেন জেনারেল সেক্রেটারি তারেক হাসান খান। এছাড়া এ অভিষেক অনুষ্ঠানটিকে সফল করতে গঠন করা হয়েছে একটি আহ্বায়ক কমিটি। কমিটির কনভেনর জেবিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ, চীফ কোর্ডিনেটর কালচারাল সেক্রেটারি মোহাম্মদ হাসান (জিলানী) এবং মেম্বার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ফাহাদ রাজবীন সোলায়মান।

৫ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটস এলাকার গুলশান টেরেসে সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হয়ে অভিষেক অনুষ্ঠানটি চলবে মধ্যরাত পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দর্শক-শ্রেুাতাদের জন্য এদিন অপেক্ষা করছে জমকালো অনুষ্ঠানমালা। শুধু জ্যাকসন হাইটস নয়, নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বসবাসকারি কমিউনিটি নেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন এ অনুষ্ঠানে।

২০ ডিসেম্বর নির্বাচনের পর ২০১৬-১৭ দু’বছরের জন্য এ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে আনন্দঘন পরিবেশে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেবিবিএ নির্বাচন কমিশনের অন্যতম সদস্য সাঈদ রহমান মান্নান প্রথমে নবনির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকোকে শপথ বাক্য পাঠ করান। এরপর নবনির্বাচিত সভাপতি নির্বাচিত বাকি সকল কর্মকর্তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনের সদস্য কাজী মন্টু, এম এম রহমান, পারভেজ কাজী, মাহবুব চৌধুরী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল প্রার্থী, জেবিবিএ’র সাবেক কর্মকর্তাসহ উভয় প্যানেলের নির্বাচনী এজেন্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ