নিউইয়র্কে জেবিবিএ’র পথমেলা ২২ জুলাই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ) আগামী ২২ জুলাই রোববার পথমেলার আয়োজন করেছে। জ্যাকসন হাইটসের ৩৭ রোড ও ৭৬ স্ট্রিটের বিশাল পরিসরে অনুষ্ঠেয় পথমেলাকে জাঁকজমক করতে ব্যাপক প্রস্তুতি চলছে। ঢাকা ও নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা মেলায় অংশ নেবেন। এছাড়াও থাকছে আকষর্ণীয় র্যাফেল ড্র, যাতে প্রথম পুরস্কার থাকছে ব্রান্ডনিউ গাড়ি।
গত ২০ জুন বুধবার জেবিবিএ’র উপদেষ্টা, পরিচালকম-লী ও ব্যবসায়ীদের এক যৌথসভায় হাটবাজার গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী মনসুর এ. চৌধুরীকে আহ্বায়ক, খামারবাড়ি গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী কামরুজ্জামান কামরুলকে সদস্য সচিব এবং রূপালী ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোশাররফ হোসেনকে প্রধান সমন্বয়কারী করে মেলা কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও হাটবাজার গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী মহসীন ননীর সভাপতিত্বে এবং পরিচালক ও তিতাস সুপার মার্কেটের সত্ত্বাধিকারী আবুলফজল দিদারুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও উপদেষ্টা মোহাম্মদ পিয়ার, পরিচালক ও উপদেষ্টা মহসীন মিয়া, উপদেষ্টা মোহাম্বমদ ফরিদ রহমান ও কাজী মন্টু, সাবেক সহ-সভাপতি হারুণ ভূঁইয়া, মনসুর এ চৌধুরী, কামরুজ্জামান কামরুল, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমীন সরকার, সাবেক সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহম্মেদ, সাবেক যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, ড. রফিক আহমেদ, সাবেক কার্যকরী সদস্য জে. মোল্লা সানী, সিরাজুল ইসলাম কামাল, আব্দুর রহমান বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ সেলিম হারুন, সাবেক কার্যকরী সদস্য মোশাররফ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হোসাইন বাদশা, সাবেক কার্যকরী সদস্য কামরুজ্জামান বাচ্চু, শাহ চিশতী প্রমুখ।
মেলা কমিটির অন্য কর্মকর্তারা হলেন, যুগ্ম আহ্বায়ক সেলিম হারুন ও মাহমুদ হোসাইন বাদশা, যুগ্ম সদস্য সচিব জে. মোল্লা সানী, সাংস্কৃতিক উপ-কমিটির প্রধান রাশেদ আহম্মেদ, মঞ্চসজ্জা ও নিরাপত্তা উপ-কমিটির প্রধান ফাহাদ সোলায়মান, অর্থ উপ-কমিটির প্রধান কাজী শাসমসুদ্দোহা, অভ্যর্থনা উপ-কমিটির প্রধান ইকবালুর রশীদ লিটন, সম্মাননা উপ-কমিটির প্রধান সোহেল এস. রানা, প্রচার উপ-কমিটির প্রধান সাজ্জাদ হোসাইন, প্রকাশনা উপ-কমিটির প্রধান সাকিল মিয়া প্রমুখ।
মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন খামারবাড়ি গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী হারুণ ভূঁইয়া, প্রিমিয়াম গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী সোহাগ আজম ও বাবু খান, ইত্যাদি গ্রুপের সত্ত্বাধিকারী আবু নোমান শাকিল, ডিটিএনওয়াই বাই সুইটির সত্ত্বাধিকারী মো. সেন্টু, কবীর বেকারি জ্যাকসন হাইটসের সত্ত্বাধিকারী মোহাম্মদ জামান, মীনাবাজারের অন্যতম সত্ত্বাধিকারী আব্দুস সবুব জাহাঙ্গীর, চট্টগ্রাম গ্রোসারির সত্ত্বাধিকারী ঋষি ধাম।
এছাড়া আয়োজক কমিটির সদস্যরা হলেন, কামরুজ্জামান বাচ্চু, শাহ চিশতী, শ্যামল নাথ, শাহ জে. চৌধুরী, সনাতন শীল, মোহাম্মদ বাবুল, মো. পারভেজ প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!