নিউইয়র্কে জেবিবিএ’র সংবাদ সম্মেলন : ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন, শিগগির তফসিল ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক-এর ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিশনের সদস্যরা হলেন : প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী। নির্বাচন কমিশনার নাজিম উদ্দিন, আব্দুল লতিফ ভূইয়া, রেজা রশিদ ও মাহবুবুর রহমান। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টের পার্টি হলে গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় জেবিবিএ এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পূনর্গঠিত নতুন নির্বাচন কমিশনের ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে নতুন নির্বাচন কমিশনকে পরিচয় করিয়ে দিয়ে তাদের দায়িত্বভার বুঝিয়ে দেন জেবিবিএ সভাপতি জাকারিয়া মাসুদ জিকো। সংগঠনের সাধারণ সম্পাদক মো. তারেক হাসান খানের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পীর মোহাম্মদ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ, যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কার্যকরী সদস্য মোহাম্মদ কামরুজ্জামান বাচ্চু, মোহাম্মদ আলী লিয়াকত, সদস্য মাকসুদুর রহমান, মাহবুবুর রহমান টুকু প্রমুখ। জেবিবিএ’র নের্তৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে জাকারিয়া মাসুদ জিকো বলেন, জেবিবিএ’র সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী পরিষদ উপদেষ্টা পরিষদের সাথে পরামর্শ করে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর জেবিবিএ’র বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে গঠনতন্ত্র মোতাবেক উপদেষ্টা পরিষদ অন্তরবর্তীকালীন দায়িত্ব পালন করবে। তিনি আরো জানান, ভোটার হওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর। গঠনতন্ত্র মোতাবেক জ্যাকসন হাইটস এলাকার ব্যবসায়ীরাই কেবল সদস্য হতে পারবেন।
তারেক হাসান খান জেবিবিএ’র আমরা সাধ্যমতো দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বর্তমান কমিটির সফলতা যেমন রয়েছে, কোন কোন ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে।
সিনিয়ার সহ সভাপতি শাহ নেওয়াজ বলেন, জেবিবিএ গঠনতন্ত্রের আলোকেই এগিয়ে যাচ্ছে। জেবিবিএ-কে আরো শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।
নব নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী বলেন, আমরা সবেমাত্র দায়িত্ব পেলাম। জেবিবিএ’র গঠনতন্ত্র মোতাবেক দ্রুত সময়ে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সকল উদ্যোগই নেবে। নির্বাচনী তফসিলও ঘোষণা করা হবে যথাসময়ে। তিনি বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা প্রয়োজন তার সবই করবো। এজন্য যে লেবেল প্লেইন ফিল্ড দরকার তার জন্য গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এজন্য সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সদস্য বাচাই কমিটির চেয়ারম্যান আতিকুল ইসলাম জাকির বলেন, সদস্য হতে হলে অবশ্যই প্রকৃত ব্যবসায়ী হতে হবে। জেবিবিএ সরবরাহকৃত দু’ধরনের সদস্য ফর্মই গ্রহণযোগ্য হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেবিবিএ’র গঠনতন্ত্রে ভোটার তালিকা পাওয়ার পর ৬০ দিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করার কথা রয়েছে। কোন কারণে উপদেষ্টা পরিষদ দায়িত্বপ্রাপ্ত হলে পরবর্তীতে ৯০ দিনের মধ্যে নতুন কমিটির কাছে তাদের (উপদেষ্টা) দায়িত্ব হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে।
সংবাদ সম্মেলনে জেবিবিএ’র বিরাজমান সঙ্কট কেটে গেছে বলে দাবি করে জ্যাকসন হাইটসে নির্বাচনী পরিবেশ বিরাজ করছে বলেও উল্লেখ করা হয়।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার