Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে রাজপথে জিয়ার মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: May 31, 2018 | 8:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটির ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে প্রকাশ্য রাস্তায় দোয়া-মাহফিল শেষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। অরাজনৈতিক ব্যানারে এই প্রথম বিএনপির নেতা-কর্মীরা এমন একটি কর্মসূচিতে অংশ নিলেন।

এর আগে একই ধরনের ব্যানারে একইস্থানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। জিয়ার মৃত্যুবার্ষিকীর এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা মমিনুল ইসলামের নেতৃত্বে। এর আগে স্বাগত বক্তব্য দেন আয়োজকদের অন্যতম আবুল কাশেম। অনানুষ্ঠানিক এ আয়োজনে সভাপতিত্ব করেন মীর নিজামুল হক। ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র নেতৃবৃন্দের অন্যতম মোহাম্মদ আলম নমীও ছিলেন বিশেষ মোনাজাতে।

বাংলাদেশী বাণিজ্যিক পাড়া ৭৩ স্ট্রিটে খাবার বাড়ি রেস্টুরেন্টের আঙ্গিনায় ৩০ মে বুধবার অপরাহ্নে এ কর্মসূচির প্রতি ভিনদেশীদের কৌতুহল বেড়েছিল। বিশেষ করে ইফতারি বক্সেও প্যাকেট বিতরণের ঘটনা সকলের দৃষ্টি কাড়ে।
কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, জসীম ভ’ইয়া, এম এ বাতিন, আলহাজ্ব আবু তাহের, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, মাকসুদ এইচ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমদ, হাবিবুর রহমান সেলিম রেজা, মনির চৌধুরী, খলকুর রহমান, মনিরুল ইসলাম, মো. রহমান প্রমুখ।

বক্তৃতার কোন ব্যবস্থা না থাকায় পরিপাটি হয়ে ্উঠে পুরো আয়োজন। এরপর সুশৃঙ্খলভাবে রোজাদারদের মধ্যে প্যাকেট বিতরণের সময় মীর নিজাম ও আবুল কাশেম বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশের জাতীয় নেতাদের প্রতি অকৃপণভাবে শ্রদ্ধা জানানোর এই কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটিকে ‘শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী’ হিসেবে নানা কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা এবং দোয়া মাহফিল। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV