নিউইয়র্কে টাইম টেলিভিশন বৈশাখী মেলা ১৫ মে
নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি (বাফস) ও ৬৬ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের আয়োজনে ‘টাইম টেলিভিশন বৈশাখী পথমেলা’র দিন-তারিখ পরিবর্তন করা হয়েছে। মেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে রোববার। মেলার স্থান ও সময় অপরিবর্তিত থাকবে। ১ মে দিনব্যাপী সম্ভাব্য বৃষ্টি তথা প্রতিকুল পরিবেশের জন্য এই মেলার দিন-তারিখ পরিবর্তন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
মেলা উপলক্ষ্যে টাইম টেলিভিশন ও সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা কক্ষে ২৮ এপ্রিল বৃহস্প্রতিবার সন্ধ্যায় আয়োজিত এক জরুরী সাংবাদিক সম্মেলনে উপরোক্ত তথ্য জানিয়ে আয়োজকরা বলেন, নিউইয়র্কের আবহাওয়ার আগাম রিপোর্টে ১ মে রোববার দিনব্যাপী বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ফলে খোলা আকাশের নীচে রাজপথে মেলা আয়োজন সম্ভব নয়। আয়োজকরা বলেন, মেলার নতুন তারিখ ১৫ মে রোববার এবং সময় অপরিবর্তিত থাকবে। এই অনিচ্ছাকৃত পরিবর্তনেসর জন্য আয়োজকরা আন্তিরিকভাবে দু:খ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে টাইম টিভি’র সিইও আবু তাহের এবং আয়োজক সংগঠন বাফস’র সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আতাউর রহমান সেলিম এবং মেলার উপস্থাপন আশরাফুল হাসান বুলবুল উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে আয়োজকবৃন্দ বলেন, নিউইয়র্ক সিটির ব্রুকলীনস্থ চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিতব্য এই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দফতর থেকে নতুন দিন-তারিখের অনুমোদন নেয়া হয়েছে। তারা বলেন, মূলধারার সাথে কমিউনিটির সেতু বন্ধনই মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মেলার গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর ও সমাজসেবী মোহাম্মদ আনোয়ার হোসেন। মেলার মুল অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রন্টি দাস ছাড়াও দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানমালার মধ্যে আরো থাকবে ফ্যাশন শো, রকমারী পণ্যের স্টল, আকর্ষনীয় পুরষ্কার প্রভৃতি।
উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি (বাফস) ও ৬৬ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের আয়োজনে গতবছর প্রথম বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এবার হচ্ছে দ্বিতীয় বৈশাখী মেলা।
‘টাইম টেলিভিশন বৈশাখী পথমেলা’র আয়োজনের নেপথ্যে দায়িত্ব পালন করছেন যথাক্রমে কাজী আশরাফ হোসেন নয়ন, সাহাব উদ্দিন চৌধুরী লিটন, জসিম মাহমুদ, আশরাফুল ইসলাম, এম এ লতিফ, মনির আহমদ, এমদাদুল হক কামাল, আবুল কাশেম, ফিরোজ আহমদ, সেলিম চৌধুরী বাবুল, কামাল হোসেন মিঠু, মিনহাজ উদ্দিন বাবর, জাহাঙ্গীর আলম, খালেক আকন্দ, কাউছার চৌধুরী, আসিফুর রহমান, মোহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ আবু তালেব, নাজমুল আলম, সেলিম চৌধুরী, আবু তাহের, আব্দুল মান্নান, জাফর ইসলাম, রফিক উদ্দিন, মোতাহার হোসেন, ইকবাল হায়দার প্রমুখ। ইউএনএ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া