Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে টিবিএন২৪ টেলিভিশন নিউজের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: February 20, 2015 | 4:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে শনিবার থেকে শুরু হচ্ছে টিবিএন ২৪ টেলিভিশনের নৈশকালীন সংবাদ ’প্রাইম টাইম নিউজ’। ৩০ মিনিটের এই খবরে থাকবে দেশ ও বিদেশের সবশেষ সংবাদ ও বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের কার্যাবলী। নিউইয়র্কে টিবিএন২৪ স্টুডিওতে গত ১৯ ফেব্রয়ারি সাংবাদিক ও অতিথিদের উপস্থিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সংবাদ প্রচারের ঘোষণা দেন টিবিএন২৪ সিই্ও আহমাদুল বার ভূইয়া।
অনুষ্ঠানে বার ভূইয়া জানান, প্রাইম টাইম নিউজ এক উজ্জল ও সম্মুখ লক্ষ্যবর্তী বাংলাদেশের চিত্র তুলে ধরবে। এই টেলিভিশনের বিশেষ ভাবে আগ্রহী বিশ্ব বাঙ্গালীর কৃতিত্ত্বের বিবরণ সবিস্তারে তুলে ধরবে। প্রাইম টাইম নিউজ প্রচারিত হবে প্রতিদিন নিউইয়র্ক সময় রাত আটটায়।
আহমাদুল বার ভূইয়া বলেন, ’আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ব বাঙ্গালীর একটি অভিন্ন প্লাটফরম গড়ে তোলা। যেখানে আমরা  একে অপরের কাছ থেকে শিখবো ও অনুপ্রেরণা লাভ করবো।
অনুষ্ঠানে টিবিএন২৪ বাংলাদেশ টিম ও যুক্তরাজ্য টিমের সদস্যদের শুভেচ্ছা বাণী দেখানো হয়। প্রাইম টাইম নিউজের একটি প্রিভিউও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, টিবিএন২৪ সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র ও বিশ্বের প্রধান মিডিয়া কেন্দ্রগুলোতে কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়া যুক্তরাষ্ট্রে যার যার ক্ষেত্রে স্বণামধণ্য বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে বিশ্লেষক হিসেবে অংশ নিতে সম্মত হয়েছেন। এছাড়া জাতিসংঘের গণতথ্য বিভাগের সাথে এক বিশেষ চুক্তিবলে প্রাইম টাইম নিউজ জাতিসংঘ প্রযোজিত সংবাদ ও তথ্য চিত্র প্রদর্শন করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিবিএন২৪ এর চিফ টেকনিকাল অফিসার হাবিব রহমান, প্রোগ্রামিং ডিরেক্টর গোলাম সারওয়ার হারুন এবং সংবাদ বিভাগের প্রধান হাসান ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লা টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, দি রানার পত্রিকার সম্পাদক এনামুর রেজা দিপু, এটিএন বাংলার দর্পন কবীর, এসএটিভি ও সাপ্তাহিক বাঙালীর শহীদুল ইসলাম, আইঅন বাংলাদেশের রিমন ইসলাম, জয়নাল আবেদিন প্রমুখ। এছাড়্্াও উপস্থিত ছিলেন ওয়েলকেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ ও বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রাক্তন সভাপতি এমাদ আহমেদ। টিবিএন২৪ ইন্টারনেটে দেখা যাবে:www.tbn24.com.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV