নিউইয়র্কে টেলিভিশন নাটক অনাহুত’র শ্যুটিং : বারো বছর পর টনি-মিলা এক সাথে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দীর্ঘদিন পর নিউইয়র্কে টেলিভিশন নাটকের শ্যুটিং হলো ঘটা করে। নাটকের গল্পটাও নিউইয়র্কের। এতে যারা অভিনয় করেছেন তারা দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী। কিন্তু এখন থাকেন নিউইয়র্কে। গল্পের নাট্যকার, নাটকের পরিচালক, প্রযোজক সবাই স্বনামখ্যাত। তারাও নিউইয়র্কে এখন স্থায়ী। গত কয়েকদিনে নিউইয়র্কের জেএফকে, টাইম স্কয়ারসহ বিভিন্ন দর্শনীয় স্থানে শ্যুটিং হলো।
নাটকের নাম ‘অনাহুত’। এতে অভিনয় করেছেন, টনি ডায়েস, মিলা হোসেন, শামসুজ্জামান বকুল, শিরিন বকুল, আনিসুর রহমান দিপু প্রমুখ। নাটকটি লিখেছেন লিপি মনোয়ার। পরিচালনা করেছেন সৈয়দ জামিম। প্রিয়ন্তী’র প্রযোজনায় নাটকের চিত্রাছু করেছেন আলী আফরোজ অর্ণব।
নাটকটি নিয়ে টনি ডায়েস বলেন, গল্পটি নিউইয়র্কের, ভাল লেগেছে গল্পটা। তাই কাজটা করার ইচ্ছা হলো। পাশাপাশি নাটকের সবাই আমাদের শোবিজের আপনজন। নিউইয়র্কে অনেক সম্ভবনা থাকা সত্ত্বেও খরচের জন্য আমাদের কিছু করা হয়না। সব কিছুই ডলারের হিসাব। তার উপর দেশে টিভি নাটকের বাজেট দিন দিন কমে যাচ্ছে। এখানে তৈরি নাটকতো দেশের চ্যানেলেই চালাতে হবে। তাছাড়া কে দেখবে? বাংলাদেশের চলচ্চিত্র আর টিভির দর্শক বাংলাদেশি ছাড়া আর অন্য কেনো দেশ বা জাতি আমরা তৈরি করতে পারিনি।
টনি বলেন, এক সময় পশ্চিম বাংলার বিশাল দর্শক ছিল বাংলাদেশের চলচ্চিত্র আর নাটকের। আমরা তাদেরও হারিয়েছি।
মিলা হোসেন বলেন, টনি ডায়াসের সাথে বারো বছর পর কাজ করছি। নিউইয়র্কে আমরা একই শহরে থাকি কিন্তু কখনো এখানে একসাথে কাজ করা হয়নি। আশা করছি দর্শকরা একটি ভাল মানের নাটক দেখতে পাবেন।
সৈয়দ জামিম বলেন, অনেকদিন পর নাটক পরিচালনা করলাম। খুব ভাল লাগলো। নাটকের শ্যুটিং শেষ। এখন এডিটিংয়ের কাজ হবে।
প্রিয়ন্তী’র কর্নধার মনোয়ার পাঠান বলেন, ‘অনাহুত’ আসছে ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ