নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে বলেছে, সোমবার সকালের দিকে এই আগুন লাগে। তবে আগুন খুব একটা মারাত্মক নয় বলেই ধারণা করছে নিউইয়র্কের অগ্নিনির্বাপনকারী বাহিনী।
কয়েকটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে নিউইয়র্কের ম্যানহাটনের ৭২১ ফিফথ এভিনিউর ৬৮ তলা ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। নিউইয়র্ক ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এ আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে তারা।
জানা গেছে, আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের অন্তত ৮৪ জন কর্মী সেখানে নিয়োজিত থেকে কাজ করছে। সর্বশেষ ছবিতে দেখা গেছে, তাদের কেউ কেউ বিল্ডিংটির ছাদে ওঠে আগুন নেভানোর কাজে লিপ্ত রয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও প্রথম দিকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন। গত বছরের জুনে তারা হোয়াইট হাউজে ওঠেন। দ্য গার্ডিয়ান।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ