নিউইয়র্কে ডাইভার্সিটি হোমস ইনক’র ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ডাইভার্সিটি হোমস ইনক’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের আলআকসা রেষ্টুরেন্টে গত ১ জুন বৃহস্পতিবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডাইভার্সিটি হোমস ইনক’র সিইও এবং প্রেসিডেন্ট ইমরান রন শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শর্শিনার পীর মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি। ডাইভার্সিটি হোমস ইনক’র এমডি সঙ্গীত শিল্পী শম্পা জামান অতিথিদের স্বাগত জানান।
ইফতারের পূর্বে প্রধান অতিথি মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। তিনি এসময় যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্যসহ নানা ক্ষেত্রে বাঙালীদের অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করেন। এসময় শর্শিনার পীর মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি তার পক্ষ থেকে ইমরান রন শাহকে বিশেষ ক্রেস্ট প্রদান করেন।
আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ডাইভার্সিটি হোমস ইনক’র ফাউন্ডার ব্রোকার ইমরান রন শাহ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, ব্যান্ডস-এর যুগ্ম সাধারণ সম্পাদক কমিউনিটি এক্টিভিস্ট জামাল হুসেন, বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র সভাপতি রিয়াজ কামরান, সিনিয়ার সহ সভাপতি মাসুদুর রহমান ও সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন মুরাদ, স্ট্রং ওমেন‘স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র প্রেসিডেন্ট আজমেরী হক মনিকা ও সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. মোজসহ বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি। মুনাজাতে কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ, দেশ, জাতি ও বিশ্ব শান্তির জন্য আল্লাহর রহমত কামনায় দোয়া করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!