Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ডা. হেলেন ও ডা. টমাস রায় দম্পতির বড়দিন উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: December 25, 2016 | 8:05 AM

নিউইয়র্ক : উদয়ন শিল্পী গোষ্ঠী নিউইয়র্কের সভাপতি ডা. টমাস দুলু রায় এবং ডা. হেলেন রায় দম্পতির উদ্যোগে গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যাষিত জ্যামাইকার পানসি রেষ্টুরেন্টে বড়দিন উদযাপন করা হয়। খবর বাপসনিউজ। বড়দিন উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা-টমাস দুলু রায়। বিশিষ্ট তবলা শিল্পী পিনাক পানি গোসামীর তবলায় সঙ্গীত পরিবেশন করেন এবং কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট সাহিত্যিক, সংগীত শিল্পী শরফুজজামান মুকুল, ডা টমাস দুলু রায়। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান ও বিশিষ্ট রিয়েলেটর ও কমিউনিটি এক্টিভিষ্ট নাসির আলী খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা, জ্যামাইকা ফেনড সোসাইটির সাবেক সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার , সাবেক সভাপতি মেসবাহ উজ্জামান, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, সভাপতি বিল্লাল চৌধুরী, কিশোরগঞ্জ ডিষ্টিক এসোসিয়েসন ইউএসএর সাবেক সভাপতি এবিএম ওসমান গণি, শেখ হায়দার আলী প্রমুখ। অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েলেটর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সরাফ সরকার, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক নাজমুল আহসান, নিউজ পোর্টাল মুক্তিবাতা ২৪ ডটকম সম্পাদক সাহাবউদ্দিন সাগর, লেখক ফাহিম রেজা নূর, চ্যানেল আই প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমদ, এটিএনবাংলা প্রতিনিধি কানু দত্ত, টিভিএন ২৪ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক , নারী নেত্রী সপ্না খান, রোজী, মিসেস নূর, মিসেস ওসমানগণি এবং কটিয়াদিনিউজ ডটকম সম্পাদক আয়েশা আক্তার রুবি প্রমুখ। অনুষ্ঠানে বড়দিনের প্রার্থনা করেন বেথল ব্যাপটিটে চার্চের রেভায়েন্ড ডেভিট অধিকারী । তিনি বলেন, যিশুর বাণী সবাইকে ছড়িয়ে দিতে হবে। সব ধরনের সহিংসতা থেকে নিজেকে দূরে রেখে পবিত্র আত্মায় ঈশ্বরকে স্বরণ করতে হবে। তিনি আমেরিকা যাতে সব ধর্মের মানুষের নিরাপদ বাসযোগ্য হয় এবং ধর্ম নিয়ে যাতে কেউ রাজনীতি না করেন সে আহবান জানান। ডা. টমাস দুলু রায় বলেন, নিউইয়র্কের সহ্রসাধিক বাঙ্গালী খ্রিষ্টান রয়েছে। কুইন্সের উডসাইড এবং জ্যামাইকা মিলে চারটি বাঙ্গালী পরিচালনাধীন চার্চ রয়েছে। এসব চার্চে বড়দিনের উৎসব চলছে। তিনি বলেন, “ধর্ম যার যার –কিন্তুু উৎসব সবার। সে চিন্তা করেই আমরা প্রতিবছর বড়দিনের আগে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করি । এবার ও তার ব্যতিক্রম হয়নি।
অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি কবিতা আবৃত্তি, কৌতুক পরিবেশন করেন নাসির আলী খান পল, মেসবাহউজ্জামান, এবিএম ওসমানগণি, সরাফ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা, গান আর কৌতুক উপভোগ্য হয়ে ওঠে, পরিণত হয় সর্বজনীন মিলন মেলায়।
অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে বড়দিনের উপহার বিতরণ করেন। রেভারেন্ট অধিকারী এবং রকমারী আয়োজনে সবাইকে নৈশভোজে আপ্যায়ণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV