নিউইয়র্কে ডেমক্রেটিক প্রাইমারিতে লড়ছেন বাংলাদেশি মিজানুর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-৫ (ফার-রকওয়ে, ওজোন পার্ক, রিচমন্ড হিল, জ্যামাইকা, রোজডেল ভিলেজ এবং এলমন্ট এলাকা সমন্বয়ে) থেকে বাংলাদেশি বংশোদ্ভুত মিজানুর চৌধুরী ডেমক্রেটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এ উপলক্ষে গত ১১ মার্চ রোববার জ্যামাইকাস্থ মিরসি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে মিজান চৌধুরী তার প্রার্থিতা ঘোষনা এবং পিটিশন ড্রাইভের সূচনা করেন। কমিউনিটির নেতৃবৃন্দ, ভলান্টিয়ার, সাপোর্টার পরিবেষ্টিত অনুষ্ঠানে মিজানুর চৌধুরী তার কর্ম পরিকল্পনা তুলে ধরেন। একজন কমিউনিটি লিডার এবং একটিভিস্ট হিসাবে নির্বাচনী ডিস্ট্রিক্টে জব, ইনকাম, স্বাস্থ সেবা, শিক্ষা এবং জীবন-যাপনের মান উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রার্থিতা ঘোষণা ও পিটিশন ড্রাইভের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফখরুল আলম, আজহারুল হক মিলন, কেশব ডামা, আদনান সায়ীদ, সামিয়া বাট, নায়ীম মিয়ান সিদ্দিকী, ড: জাকি, রনি আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান ও সমর্থক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাম্পেইন ম্যানেজার অ্যাটর্নি সোমা এস সায়ীদ।
উল্লেখ্য, মিজান চৌধুরী বর্তমান কংগ্রেসম্যান গ্রেগরী মিকস এর সাথে ডেমক্র্যাটিক প্রাইমারিতে ২৬ জুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মিজানুর চৌধুরী বাংলাদেশি কমিউনিটির রেজিস্ট্রার্ড ডেমক্র্যাট ভোটারসহ সবার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!