নিউইয়র্কে ড. নীনার সমাবেশ শনিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে. গভর্ণর পদে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হবার দৌড়ে অবতীর্ণ বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদের সমাবেশ ৩১ মার্চ শনিবার। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলের এ সমাবেশ ঘিরে সমগ্র কম্যুনিটিতে ভিন্ন এক আবহ তৈরী হয়েছে। আসন সংখ্যার কারণে কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্যে এই সমাবেশ সীমিত থাকলেও অনেকে আগ্রহ প্রকাশ করছেন। বেলা ১২টায় শুরু এ অনুষ্ঠান শেষ হবে অপরাহ্ন ৩টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে পূর্বাহ্নেই যোগাযোগক্রমে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহের অনুরোধ করা হয়েছে।

এই অনুষ্ঠানের সমন্বয়কারিদের মধ্যে রয়েছেন ‘এলায়েন্স ফর সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’র জাতীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন লিডার মাফ মিসবাহ, নিউজার্সির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, উত্তর আমেরিকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিফ, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট হাজী কাদের মিয়া, বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম প্রমুখ। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!