Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন ভিলেজ শীর্ষক ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: May 19, 2016 | 2:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : সমাজ জীবনে পথশিশুদের বৈষম্য ও অবিচার দূর করে তাদের জীবন আলোকিত করতে পাশে দাড়িয়েছে ঢাকা আহছানিয়া মিশন ইউএসএ (ডি এ এম ইউ এস এ) । ভাগ্য বিড়ম্বিত এক হাজার পথশিশুদের নিয়ে পঞ্চগড়ে আরেকটি শিশু পল্লী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ডিএএমইউএসএ ।

আর এ লক্ষে ১৪ মে শনিবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নান্দুসে “ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন ভিলেজ” শীর্ষক এক ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ৪০ হাজার ডলার সংগ্রহ করা হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশন ইউএসএ এর সভাপতি নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিএএমইউএসএ এর সিনিয়র সহ সভাপতি ফরহাদ রেজা, সহ সভাপতি এবং ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠানের আহ্বায়ক ড. ইলোরা রফিক, যুগ্ম সাধারন সম্পাদক এবং ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন ভিলেজ এর প্রধান নওশের রহমান, কোষাদক্ষ্য সেলিনা শারমিন, নির্বাহী সদস্য রাসেল রহমান প্রমুখ।

সমাজের সবাইকে পথশিশুদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান ডিএএমইউএসএ এর সভাপতি নাঈমা খান। তিনি বলেন, পথশিশুরা সমাজ জীবনে বিভিন্ন বৈষম্যের মধ্যদিয়ে বেড়ে উঠছে। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভিন্ন অপরাধমূলক এবং ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করছে এক শ্রেণির মানুষ। তাই পথশিশুদের জীবন আলোকিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যার যার জায়গা থেকে আমরা সবাই যদি এগিয়ে আসি তবেই মিলবে সফলতা।

আয়োজকরা জানান, বাংলাদেশের পঞ্চগড়ে ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন ভিলেজ গড়ে তোলা হবে। আর এই প্রকল্পের সরাসরি তত্বাবধানে থাকবে ডিএএমইউএসএ । ২০১১ সালে জার্মানীর সহায়তায় পঞ্চগড়ে ৩০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করা হয় আহছানিয়া মিশন শিশু নগরী’র প্রথম শিশুগ্রাম। আর এবার আরো এক হাজার পথশিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে দ্বিতীয় প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওশের রহমান (হ্যাড অব ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন ভিলেজ)। প্রেজেন্টেশনে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরে বলেন, ২০০৪ সালে বাংলাদেশে সুবিধাবঞ্চিত, ভাগ্য বিড়ম্বিত পথশিশু ছিল ৫ লাখ, যা ২০১৪ সালে দাড়ায় ১০ লাখে এবং আগামী ২০২৪ সালে এ সংখ্যা দাড়াবে ২০ লাখে। আর এসব পথশিশুদের ৮০ শাতাংশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পয়নিষ্কাশনের ব্যবস্থা নেই। শুধু তাই নয় তাদের অনেককেই যোগাড় করতে হয় সংসারের খরচ। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ। যা একটি বড় সমস্যা। আর এ সমস্যার সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিতে হবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।

তিনি বলেন, পথশিশুদের অবৈতনিক শিক্ষাদানের পাশাপাশি কারিগরি শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। সাইকোলজিক্যাল কাউন্সিল করতে হবে, এবং খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন ভিলেজে শিশুদের থাকা, খাওয়া, স্বাস্থ্যসেবা, সাধারন ও কারিগরি শিক্ষাসহ খেলাধুলার ব্যবস্থা থাকবে বলে জানান নওশের রহমান।

বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে এবং মানবিক উন্নয়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখার জন্য অনুষ্ঠানে ছয় জনকে সম্মান সূচক  সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, মরহুম ড. মনসুর খান, ড. দেলোয়ার হোসেন, ফরহাদ রেজা, মো:  নরুদ্দিন, মো: পিয়ার এবং সাঈদ রহমান মান্নান।

মরহুম ড. মনসুর খানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার বোন নাজনিন আরা।

“ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন ভিলেজ” শীর্ষক এই ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠানটি যাদের সহযোগীতায় সফল হয়েছে তারা হলেন, নাঈমা খান, ফরহাদ রেজা, নওশের রহমান, সেলিনা শারমিন, রাশেদ রহমান, কিউনি বাংলাদেশী এ্যালমনাই নেটওয়ার্ক (সিবিএএন) এবং ফটোগ্রাফার সাজিদ মাসুদ।

ডিএএমইউএসএ এর সাধারন সম্পাদক আনিসুল কবির জছির বর্তমানে বাংলাদেশে থাকায় ফান্ডরেইজিং অনুষ্ঠানে আসতে না পারলেও সকলকে শুভেচ্ছা, অভিনন্দ ও ধন্যবাদ জানিয়েছেন বলে জানান আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV