নিউইয়র্কে ঢালিউড এওয়ার্ড ৫ই এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসের জনপ্রিয় ও অন্যতম বিনোদন মূলক অনুষ্ঠানের নাম “ঢালিউড এওয়ার্ড”। ২০০২ সাল থেকে এই এওয়ার্ড অনুষ্ঠানটি ইতিমধ্যেই সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আগামী ৫ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এ ব্যাপারে ৫ ফেব্রুয়ারী নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধান আয়োজক আলমগীর খান আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৫এপ্রিল জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে বরাবরের মত বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী ও কলাকুশলীরা অংশ নেবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রুনা লায়লা, আরেফিন রুমী, হৃদয় খান, পরশী প্রমুখ। অভিনয় শিল্পীদের মধ্যে অপূর্ব, মোশাররফ করিম ও জয়া আহসান সহ আরো অনেক খ্যাতিমান শিল্পী। আলমগীর খান আরো জানান, এবারের এওয়ার্ডে বাছাইয়ের জন্য ওয়েবসাইটের মাধ্যমে সর্বসাধারণের ভোট দানের ব্যবস্থা থাকবে এবং ভোট দাতাদের জন্য থাকবে বিশেষ পুরস্কারের ব্যাবস্থা। এ ব্যাপারে আগামী ২০ ফেব্রুয়ারী নমিনেশন ও মার্চ মাসে আরো একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে আলম সাংবাদিকদের অবহিত করেন। তিনি আরো জানান, এবারের এওয়ার্ড অনুষ্ঠানের প্রধান স্পন্সর হিসাবে থাকছেন হিলসাইড হোন্ডা, উৎসব ডট কম এর মত আরো নামকরা প্রতিষ্ঠান সমূহ। এব্যাপারে তিনি প্রথম থেকে এ পর্যন্ত এওয়ার্ড অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ যারা স্পন্সর ও বিভিন্নভাবে সাহায্য করে আসছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলমগীর খান আলমকে সংবাদ সম্মেলনে সহযোগীতা করেন জাহিদ হোসেন, রফিক আহমদ, রাহিদ মান্নান, আবুল কাহিছ ও আর এম হৃদয়।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone