নিউইয়র্কে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ইয়ুথ প্রোগ্রাম অনুষ্ঠিত
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ইয়ুথ প্রোগ্রাম। গত ২৪ নভেম্বর শুক্রবার ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সেক্রেটারী ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীন, হাফেজ ওহী আহমদ চৌধুরী, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ও ইমাম প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্ররা।
আলোচনায় বক্তারা বলেন, মানব জাতির সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরীত হন হযরত মুহম্মদ (স.)। তিনি শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক। তারা বলেন, রাসুল (সা.) আমাদের জন্য দুই জিনিস রেখে গেছেন। আল কুরআন, আল সুন্নাহ এবং তাঁর আহলে বায়াত। কুরআন-সুন্নাহর নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি নিশ্চিত হতে পারে।
অনুষ্ঠানে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। মাহফিলে মুসলিম উম্মা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ