নিউইয়র্কে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র রামাদানের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক সেমিনার। গত গত ৬ মে রোববার ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সভাপতি মাওলানা সাইয়্যিদ সাজিদুল হকের সভাতিত্বে অনুষ্ঠানে কীনোট স্পীকার ছিলেন সিলেটের বিশ্বনাথ মিয়ার বাজার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মুক্তাদির খাঁন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সেক্রেটারী ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, হাফেজ ওহী আহমদ চৌধুরী, হাফেজ জমশেদ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীনসহ দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষক ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র সাইফুল ইসলাম, ইয়াহদি চৌধুরী, মিজান, রুহিদ, নাহিদ, হাসান মাহাদি চৌধুরী, সাফয়ান প্রমুখ।
বক্তারা রামাদানের তাৎপর্য নিয়ে বিশদ আলোচন করেন।
সেমিনারে দেশ, প্রবাস ও মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!