Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসুল (সা.) এর মিরাজ শীর্ষক আলোচনা : মিরাজের মাধ্যমে আল্লাহ রাসুলকে সবার ওপরে মর্যাদা প্রদান করেছেন

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: April 19, 2017 | 3:17 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসুল (সা.) এর মিরাজ শীর্ষক আলোচনায় বক্তারা বলেছেন, মিরাজের মাধ্যমে মহান আল্লাহ তার রাসুলকে সবার ওপরে মর্যাদা প্রদান করেছেন।

দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র উদ্যোগে স্থানীয় সময় গত সোমবার ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ উপলক্ষে আলোচনা ছাড়াও ইয়ুথ প্রোগ্রাম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এদিন বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং মাওলানা সায়্যিদ সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাইখ মুদ্দাসির হোসেন, বিশেষ অতিথি ছিলেন মাওলানা ওহী আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বক্তব্য রাখেন হাসান মাহদিন চৌধুরী, মিজানুর রহমান, নাহিদ বাদশা, রুহিদ বাদশা, জামিল ইবাদুর, আসিফ ও ইহসান উদ্দিন।
অন্যদের মধ্যে পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীন, হাফেজ জমশেদ, হাফেজ জমির উদ্দিন, মাওলানা নাজমুল হুদা, মুহাম্মদ হাসানসহ দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক মুসল্লী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা কুরআন-হাদিসের আলোকে বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসুল (সা.) এর মিরাজ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রাসুল (সা.) এর ঊর্ধ্ব জগতের মোজেযাসমূহের মধ্যে মিরাজ একটি বিস্ময়কর মোজেযা। মিরাজের ঘটনাটি নবীজীর জীবনে গুরুত্বপূর্ণ এ জন্য যে, এর সাথে গতি, সময় ও স্থানের বৈজ্ঞানিক তত্ত্ব জড়িত রয়েছে। মিরাজের মাধ্যমে মহান আল্লাহপাক নবী করিম (সা.)-কে সবার ওপরে মর্যাদা প্রদান করেছেন।
অনুষ্ঠানে মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ