Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক রনি নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: June 9, 2018 | 2:51 AM

লাবলু আনসার, নিউইয়র্ক : নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আরিফুল ইয়াকুব রনি (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আরেক বাংলাদেশি (২৩) আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ফ্লাটবুশ এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউইয়র্ক পুলিশ জানায়, ৫৫০ ওসেন অ্যাভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবক ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে রনিকে গুলি করে ভূপাতিত করা হয়। এ সময়ে রনির সঙ্গে থাকা আরেক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাত করে গা ঢাকা দেয় দুর্বৃত্তরা। পরে রনিকে উদ্ধার করে কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত বাংলাদেশিকে মায়মনিডেস হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ