Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দেশি স্বাদের বাহারি ইফতার

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: May 29, 2018 | 1:34 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2234300713254382/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ধর্মীয় উৎসব আমেজে উদযাপিত হচ্ছে পবিত্র মাহে রমজান। মাহে রমজান নিয়ে এসেছে ত্যাগ, সংযোম আর আতœশুদ্ধির নতুন বার্তা। অভিবাসী বান্ধব এই সিটিতে বাংলাদেশী সহ বিভিন্ন জাতিগোষ্ঠির মুসলমানরা একযোগে রোজা পালন করছেন। বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটিতে বসবাসকারি মুসলমানরা দিনে প্রায় ১৬ ঘন্টা রোজা পালনের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি আদায় করছেন। তাকওয়া অর্জনের এই রোজার মাসকে ঘিরে প্রবাসীদের থাকছে বাড়তি আয়োজন। দিনভর পানাহার থেকে বিরত থেকে সুর্যাস্তের সাথে সাথে ইফতার শেষে নামাজ আদায় সহ বিভিন্ন ধর্মীয় আচারে ব্যস্ত সময় পার করছেন প্রবাসী মুসল্লিরা। মসজিদে বৃদ্ধি পেয়েছে মুসল্লির সংখ্যা। পবিত্র রমজানকে ঘিরে জমে ওঠেছে নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলো। মসজিদগুলাতে মুসল্লিদের প্রচন্ড ভীড় ইফতার আয়োজনে। নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ফ্রি ইফতার আয়োজন থাকছে প্রতিদিন। প্রবাসীরা বুকিং দিচ্ছেন কে কবে ইফতার করাবেন। আগ্রহী মুসল্লীদের সহযোগিতায় এসব ইফতারীর ব্যবস্থা করা হচ্ছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় ধর্মপ্রাণ মুসল্লীদের বাসা-বাড়ী, কর্ম ক্ষেত্র, হোটেল-রেস্টুরেন্টে, মসজিদে ইফতার আয়োজনে ভিন্ন আমেজ ফুটে ওঠে।

 
প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর হোটেল-রেস্টুরেন্টে বিভিন্ন প্যাকেজে সাজানো হয় দেশি স্বাদের ইফতার সামগ্রী। রেস্টুরেন্ট ভিত্তিক ইফতারি সামগ্রীর বাহারি আয়োজনের কমতি নেই। বিকাল হতেই ইফতারি সামগ্রী ত্রেতার ভীড় দেখা যায় রেস্টুরেন্টে। যারা বিভিন্ন কারণে বাসায় ইফতার তৈরী করতে পারেন না তাদের ওই সব দোকানই ভরসা। অনেকে কাজ শেষে রেস্টুরেন্ট থেকে ইফতার সামগ্রী নিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করেন। ছোট-বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও ইফতারের আয়োজন করা হয়। মসজিদ, হোটেল-রেস্টুরেন্টে প্রায় প্রতিদিনই থাকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইফতার পার্টি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলছে ইফতার পার্টির হিড়িক।
বাংলাদেশী মালিকানার রেস্টুরেন্টগুলোতে প্রতিদিন বিকেলেই দেখা যায় প্রবাসীদের ব্যাপক ভীড়। ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন বাংলাদেশী মালিকানার বিভিন্ন রেস্টুরেন্টের কর্মকত-কর্মচারীরা। আর এই ব্যস্ততা ইফতার আয়েজানকে ঘিরে। এতে বিক্রেতারা যেমন সন্তুষ্ট পরিবেশনে, তেমনী ক্রেতারা তৃপ্ত দেশীয় স্বাদে।


নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কসের পার্কচেস্টার, ক্যাসেল হিল, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডস, ওজন পার্ক, ম্যানহাটানের ডাউন টাউন থেকে আপ-টাউন, বাফেলো সবখানেই গড়ে উঠা বাংলাদেশীদের মসজিদ রেস্টুরেন্টে চলছে মাহে রমজানের নানা ধর্মীয় আয়োজন। বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে গড়ে উঠেছে বাংলাদেশী মালিকানার অসংখ্য রেস্টুরেন্টে। রোজাদারদের জন্য রকমারি ইফতার সামগ্রী তৈরী করেছে রেস্টুরেন্টগুলো। রয়েছে ইফতারির প্যাকেজ ডিল। যাতে থাকছে ৫ থেকে ১০ ডলারের মধ্যে ১০/১২টি আইটেম। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, শাহি হালিম, জিলেপি, টক দই, দই বড়া, কাবাব, পিজা, স্যুপ ও বিভিন্ন ধরণের চপ, বড়া ইত্যাদি।
সিটির ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজ, ‘আল আসকা’, ‘নিরব-প্যাকসান’, জ্যাকসন হাইটসের ‘খাবার বাড়ী’, হাটবাজার, ‘প্রিমিয়াম সুইটস’ ‘ইত্যাদি’ ‘ঢাকা গার্ডেন’, ‘মেজবান কাবাব এন্ড চাইনিজ’, এস্টোরিয়ার ‘বৈশাখী’, জ্যামাইকার ‘সাগর’, ‘সাগর চাইনিজ’, ‘ঘরোয়া’, ‘পানসী’, ‘স্টার কাবাব’, ‘কিং কাবাব’, ব্রুকলীনের ‘সুগন্ধা’, গ্রীন হাউজ প্রভৃতি রেষ্টুরেন্টে ইফতার সামগ্রীর পসরাকে ঘিরে প্রবাসীদের ভীড় থাকে চোখে পড়ার মতো। পছন্দের ইফতার ক্রয়ে ব্যস্ত সময় পার করেন। রকমারি ইফতার সামগ্রীর সাথে ভূনা খিচুড়ী, কাবাব, জিলেপি ও শাহী হালিমের কদর বেশ।
ব্রঙ্কসের আল আসকা রেষ্টুরেন্টে ষ্পেশাল ইফতারী বক্স ৬.৯৯ ডলার, খলিল বিরিয়ানী হাউজে ষ্পেশাল ইফতারী বক্স ৬.৯৯ ডলার, নিরব-প্যাকসানে ইফতারী বক্স ৬ ডলার, প্রিমিয়াম সুইটস-এর ইফতারী বক্স ৬.৯৯ ডলার, জ্যাকসন হাইটসের প্রিমিয়াম সুইটস’র ইফতারী বক্স ৭.৯৯ ডলার, মেজবান কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে ষ্পেশাল ইফতারী বক্স ৫.৯৯ ডলার, ১৭ আইটেমের ডিলাক্স বক্স ৭.৯৯ ডলারে আর সেহরী স্পেশাল বক্স ৬.৯৯ ডলারে, জ্যামাইকার সাগর রেষ্টুরেন্টে ইফতারী বক্স ৭ ডলার, ঘরোয়াতে ইফতারী বক্স ৬ ডলার, পানসীতে ইফতারী বক্স ৫.৯৯ ডলার, স্টার কাবাবে ইফতারী বক্স ৫ ডলার, প্রিমিয়াম সুইটসে ইফতারী বক্স ৬.৯৯ ডলারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
রেস্টুরেন্টগুলোতে রকমারি ইফতার সামগ্রীর সাথে ভূনা খিচুড়ী, কাবাব, জিলেপি ও শাহী হালিমের বেশ কদর রয়েছে বলে জানা গেছে।

https://www.facebook.com/USANewsNY/videos/2234319483252505/

https://www.facebook.com/USANewsNY/videos/2234310099920110/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV