নিউইয়র্কে দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেশান ফর জাস্টিস’র নতুন কমিটি : আবদুস সহীদ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেশান ফর জাস্টিস’র নতুন কমিটি গঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কস মুসলিম সেন্টারে অনুষ্ঠিত এক সভায় দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেশান ফর জাস্টিস’র বোর্ড অব এক্সিকিউটিভস এবং বোর্ড অব ট্রাস্টির নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ মুলধারার রাজনীতিক আবদুস সহীদ দ্য মুসলিম অ্যান্ড ইমিগ্রেশান ফর জাস্টিস বোর্ড অব এক্সিকিউটিভস এর ভাইস
প্রেসিডেন্ট কালচারাল এ্যাফিয়ার্স নির্বাচিত হয়েছেন। এ কমিটির প্রেসিডেন্ট সাব্বির গুল এবং জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মারদাহ। বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. হামুদ।
সভায় সংগঠনটির কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ব্যাপি এ সংগঠনটি মুসলিম ইমিগ্রেন্টদের অধিকার রক্ষায় কাজ করবে। যুক্তরাষ্ট্রের যেকোন নির্বাচনে মুসলিম ইমিগ্রেন্ট প্রার্থীদের বিজয়ী করার লক্ষেও ভূমিকা রাখবে সংগঠনটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইমিগ্র্যান্টদের দেশ আমেরিকায় সকলের সমান অধিকার নিশ্চিত করেছে দেশটির সংবিধান। সকল ধর্ম-বর্ণের সমঅধিকার-এটিই হচ্ছে সারাবিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম বিষয়। বক্তারা মুসলিম কমিউনিটির বিভিন্ন সমস্যা, ইমিগ্রেশ্যান ইস্যু প্রভৃতি বিষয় তুলে ধরে তা বাস্তবায়নে মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দল মত নির্বিশেষে প্রবাসী মুসলিম আমেরিকানদের এ সংগঠনের পতাকাতলে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান হয় সভা থেকে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী মুসলিম আমেরিকান উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ