Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: June 14, 2016 | 11:20 AM

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র ইফতার মাহফিল। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে গত ১৩ জুন সোমবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সভাপতি জুসেফ চৌধুরীর সভাপতিত্বে, সমিতির সাবেক সভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক আফতাব আলী এবং সমিতির উপদেষ্টা ছদরুন নূরের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব অধ্যাপক আমিনুল হক চুন্নুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সহ সভাপতি, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আবদুস সহীদ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়া, সোনালী এক্সচেঞ্জ ব্রঙ্কস শাখার ম্যানেজার মিলন প্রমুখ।
ইফতার মাহফিলে ফ্লোরিডায় নাইট ক্লাবে অতি সম্প্রতি সংঘটিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান হয়। এসময় সমিতির কর্মকর্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন।
মাহফিলে মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আত্মদানকারী সকল শহীদ, পরলোকগত স্বজনদের আত্মার মাগফেরাত কামনাসহ বিশ্ব মানবতার জন্য বিশেষ দো’য়া করা হয়।
ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি জুসেফ চৌধুরী, সহ সভাপতি মো: মনির উদ্দিন, মো: আবদুল আজিজ, মো: আবুল কাশেম, রাবেয়া মালিক ও মোতাহার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ এ কে রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাদস্যিক সম্পাদক মো: শুকুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট পিংকু তালুকদার, যুব, ক্রীড়া ও বিনোদন সম্পাদক হামজা কোরেশী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছাদিকুর রহমান সুফিয়ান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক রিন্টু লাল দাশ, কার্যকরী সদস্য : আফতাব আলী, নূরুল হক, আশরাফুল হক, মারুফ আহমেদ, মানিক আহমেদ, গৌতম চক্রবর্তী, সফিকুর রহমান, আবুল হায়াত সুমন, আবুল খায়ের, জাহিদ মিয়া, মোশারফ মোত্তাহিদ আলী এবং গোলাফ মিয়া।
ইফতার মাহফিলে সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV