নিউইয়র্কে ধর্মীয় উৎসব আয়োজনে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে গত মঙ্গলবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নর্থ আমেরিকা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারী নুরে আলম জিকু, কমিউনিটি এক্টিভিস্ট নূরুল এহিয়া, সংগঠনের সহ সভাপতি জিল্লুর রহমান ও কামাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুন আলী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার রিতা, কার্যকরী সদস্য আহমেদ হোসেন, নুনা মিয়া, হারুনুর রশিদ, মো. আবদুল বাসিত, জিয়াউর রহমান জিতু, নুরুল আলম, আকসাদ আলী বাবুল, ফয়েজ মিয়া মাস্টার, জগলু তরাফদার, আবদুল করিম, আবুল খায়ের সহ কমিউিনিটির নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু।
ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হাই। দোয়া মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ