নিউইয়র্কে ধানের শীষের সমর্থনে বিএনপির র্যালি : ‘ক্ষমতাসীন সরকার নানাভাবে চেষ্টা করছে বিএনপিকে নির্বাচন থেকে সরানোর’
https://www.facebook.com/USANewsNY/videos/807951562874590/
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক ‘বাংলাদেশে ক্ষমতাসীনদের দমন-পীড়নের দাঁতভাঙ্গা জবাব দিতেই ৩০ ডিসেম্বর ব্যালট বিপ্লব ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির পথ ত্বরান্বিত করতে হবে। এ কারণেই এ নির্বাচনের ঐতিহাসিক অপরিসীম’-এ অভিমত পোষণ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল।
২৬ ডিসেম্বর সন্ধ্যায় কণকণে শীত উপেক্ষা করে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক স্টেট বিএনপির র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে বাদল আরো বলেন, ‘ক্ষমতাসীন সরকার নানাভাবে চেষ্টা করছে বিএনপিকে নির্বাচন থেকে সরানোর। কিন্তু বিএনপি হচ্ছে জণগণের আস্থার একটি রাজনৈতিক দল। তাই জেল-জুলুম, গুম-খুন, হামলা-মামলা চালিয়েও রাজপথ থেকে বিএনপিতে সরানো যাবে না।’
ধানের শীষের প্রার্থীদের হয়রানি ও দমন-পীড়নের প্রতিবাদ এবং নির্বাচনে বিএনপিসহ ঐক্য ফ্রন্টের বিজয় প্রত্যাশায় এ র্যালিতে স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বারবার বিএনপিকে চরম মূল্য দিতে হয়েছে। এবারও সে পরীক্ষায় অবতীর্ণ সকলে। এ লড়াইয়ে জিততেই হবে।’
স্টেট বিএনপির সেক্রেটারি সাইদুর রহমান সাঈদের পরিচালনায় সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে স্বৈরাচারের ভুত চেপে বসেছে। এই ভুত সরাতে হবে ব্যালট বিপ্লবে। প্রবাস থেকে সকলকে নিজ নিজ এলাকার স্বজনকে উদ্বুদ্ধ করতে হবে ধানের শীষের বিজয় নিশ্চিতে।’
র্যালিতে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, তারেক পরিষদের যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, হুমায়ূন কবীর এবং নিজামুল শাহির, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, মশিউর রহমান, বিএনপি নেতা বদরুল হক আযাদ, আশরাফ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রহমান, আলমগীর হোসেন, মোহাম্মদ আরিফ প্রমুখ। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!