নিউইয়র্কে নতুন বিক্রয় কেন্দ্র : ‘মাদার্স ডে’ উপলক্ষে উৎসব ডটকমের বিশেষ অফার
ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রতিবছর উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় মাদার্স ডে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বাংলাদেশসহ বিশ্বের বহু দেশেই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাদার্স ডে বা মা দিবস। এ বছর যুক্তরাষ্ট্রে মাদার্স ডে ১০ মে রবিবার।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের নিকট উপহার পৌছে দেয়ার পরিচিত প্রতিষ্ঠান ‘উৎসব ডট কম’ মাদার্স ডে উপলক্ষে দিয়েছে বিশেষ অফার। এ উপলক্ষে নিউইয়র্কের জ্যামাইকায় নতুন বিক্রয় কেন্দ্র খুলেছে ‘উৎসব ডট কম’। ‘উৎসব ডট কম’ কতৃপক্ষ জানিয়েছে, কেউ যদি ৫০ ডলারের উপহার অর্ডার করেন তাহলে তিনি পাবেন মার্দাস ডের স্পেশাল মগ ও গ্রিটিংস কার্ড। ১০০ ডলারের উপহার পাঠালে মাদার্স ডের স্পেশাল মগ ও গ্রিটিংস কার্ড এবং বাংলাদেশে প্রিয়জনের মোবাইল ফোনে ৩০০ টাকার টকটাইম। উৎসব ডট কমের মাধ্যমে উপহার পাঠালে ২৪ ঘন্টার মধ্যে তা পৌছে যাবে প্রিয়জনের কাছে। ১০ মে রোববার পর্যন্ত যারা উৎসব ডট কমের মাধ্যমে উপহার পাঠাবেন তাদের অর্ডার নম্বরগুলো নিয়ে র্যাফেল ড্র হবে। পুরষ্কার হিসেবে থাকবে আইপ্যাড মিনি, স্যামসাং গ্যালাক্সী ট্যাব সহ মোট ১০টি আকর্ষণীয় পুরষ্কার। উৎসব ডট কমের মাধ্যমে উপহার পাঠাতে আগ্রহীরা লগইন করতে পারেন www.utshob.com– এ। অথবা যোগাযোগ করতে পারেন ৯১৭-৬৫৭-০৩৭২ ফোনে। কানাডা থেকে যারা উপহার পাঠাতে চান তারা যোগাযোগ করতে পারেন ৮৮৮-৮২০-৬৩৭০ ফোনে।
উল্লেখ্য, উৎসব বিডি ডট কমের প্রতিষ্ঠাতা ও কর্ণধার রায়হান জামান উৎসব ডট কম প্রতিষ্ঠা করেন ২০০৫ সালের ১ মে। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত।
উৎসব ডট কমের নতুন বিক্রয় কেন্দ্র নিউইয়কের্র জ্যামাইকায়
উৎসব ডট কম নতুন বিক্রয় কেন্দ্র খুলেছে জ্যামাইকা ১৬৯-২৬ হিলসাইড এভিনিউতে। সুইট নং: ২০৪। ক্রেডিট কার্ড না থাকলেও এখন নগদ অর্থে উপহার সামগ্রী কিনে প্রিয়জনের কাছে পাঠানো যাবে। গ্রাহকগন বেছে নিতে পারবেন পছন্দের মানুষটির জন্য প্রিয় উপহারটি। নতুন এই অফিস সপ্তাহে ৬দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধ শুধুমাত্র বৃহস্পতিবার। গ্রাহকগণ ৭১৮-২৬২-৯৭৯৫ এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া