নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল : ঈদের আগেই বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অর্থ প্রেরণের উদ্যোগ
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের আল আকসা রেস্টুরেন্টে গত রোববার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার
মাহফিল। অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ঈদের আগেই বাংলাদেশে নিজ এলাকা নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অর্থ প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১০ হাজার ডলার অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
সংগঠনের সভাপতি আবদুল হক চৌধুরীর সভাপতিত্বে জয়নাল চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র উপদেষ্টা আব্দুস শহিদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট মীর আবদুল লতিফ, নবীগঞ্জ উপজেলা
ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি জামাল হুসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান, কোষাধ্যক্ষ ইমরান আলী, দপ্তর সম্পাদক গোলাম মুহিত, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য শাহ জি আর শ্যামল, আজমান আলী, শাহাব উদ্দিন, শেখ আক্তার হোসেন নানু, দুদু মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. এম উদ্দিন।
ইফতার মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর