Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: May 29, 2018 | 2:53 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2240470645970722/

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে গত ২৮ মে সোমবার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার মাহফিল।

     
সংগঠনের সভাপতি আবদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে অন্যদের বক্তব্য দেন অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস’র চেয়ারম্যান হাসান আলী, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল কাইয়ূম চৌধুরী ও মোবাশ্বির হুসেন চৌধুরী, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ. সংগঠনের সহ সভাপতি জামাল হুসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান, কোষাধ্যক্ষ ইমরান আলী, দপ্তর সম্পাদক গোলাম মুহিত, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য শাহ জি আর শ্যামল, আজমান আলী প্রমুখ।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি আবদুল হক চৌধুরী, সহ-সভাপতি জামাল হুসেন, মোহাম্মদ এ মিয়া ও সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান, কোষাধ্যক্ষ ইমরান আলী, দপ্তর সম্পাদক গোলাম মুহিত, প্রচার সম্পাদক ফয়জুল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক মাহিদ খান ও মহিলা সম্পাদিকা সেনা বেগম, কার্যকরী সদস্য আলহাজ্ব কেরামত আলী, শাহ জি আর শ্যামল, শেখ আক্তার হোসেন লালু, আজমান আলী, শাহাব উদ্দিন, মামুন আলী, বেলাল ইসলাম আফজল ও মোস্তাকিম মিয়া।


ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য সংগটনের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসির খানকে প্ল্যাক প্রদান করা হয়।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসী ইফতার মাহফিলে অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV