নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির বনভোজন অনুষ্ঠিত
নিউইয়র্ক : প্রবাসীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় গত ২৪ জুলাই রোববার নিউইয়র্কের অন্যতম বৃহৎ ও সুশৃংখল সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নয়নাভিরাম লং-আইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। এই মিলন মেলায় বিপুল সংখ্যক প্রবাসী নরসিংদী জেলাবাসী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ইউএসএ-র বিভিন্ন স্টেট (ওয়াশিংটন, নিউজার্সি, পেনসেলভিনিয়া) থেকে এসে অংশগ্রহন করেন, এমনকি সুদুর বাংলাদেশ থেকেও অনেকে উপস্থিত হন। বনভোজনের অনুষ্ঠান মালার মধ্যে ছিল বাচ্চাদের খেলাধুলা, যাদু প্রদর্শনী, মহিলাদের বালিশ খেলা, পুরুষদের ফুটবল খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন পালাক্রমে বিভিন্ন রকমের সুস্বাধু খাবার পরিবেশন ছিল লক্ষ্যনীয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের জন্য ছিল আকর্ষনীয় পুরস্কার, এছাড়াও উপস্থিত সকল মহিলা ও শিশুদের বিশেষ উপহার এবং প্রবীন প্রবাসীদের জন্য উপহার হিসাবে ছিল জায়নামাজ।
সকাল ৯টায় জ্যাকসন হাইটস এবং জ্যামাইকা থেকে প্রায় ৫০টি প্রইভেট কার ও ২টি বিলাসবহুল বাস সহকারে প্রবাসী নরসিংদী জেলাবাসী হেকশেয়ার স্টেট পার্কের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল ১০টায় বনভোজনস্থলে পৌছার পর আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে সভাপতি আজহারুল ইসহাক খোকা ফেস্টুন ও বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন, এ সময় সভাপতির সাথে ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম খান, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক (অরুন), সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খন্দকার, বনভোজন উদযাপন কমিটির আহবায়ক জে মোল্লা সানী, যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশিদ, তরিকুল ইসলাম তুহিন, সদস্য সচিব ইকবাল এ ভূইয়া, সদস্য সচিব মোঃ মাহাবুবুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইকবাল এ ভূইয়া ও প্রধান সমন্বয়কারী আহসান হাবিব এবং অন্যান্য সদস্য আবুল হোসেন, আবু সাইদ পন্ডিত, শাহীন সিকদার, এহসানুল হক বাবুল, আমজাদ হোসেন, বেলাল হোসেন ও ইকবাল কবির, বোর্ড অব ট্রাস্টি সদস্য জাকির হোসেন, মোঃ আসাদুজ্জামান, ট্রাস্টী বোর্ডের প্রাক্তন সদস্য মোঃ ওয়াহেদুজ্জামান, কার্যকরী কমিটির অন্যতম সদস্য কানিজ শামসুন নাহার, মোঃ তাজুল ইসলাম কামাল, মোঃ আমজাদ হোসেন সহ সকলে মিলে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরে ফেস্টুন ও বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করা হয়।
বনভোজনে আগত অতিথিদের স্বাগত জানান সমিতির সভাপতি আজহারুল হক খোকা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খন্দকার, বনভোজন কমিটির আহবায়ক জে মোল্লা সানী ও সদস্য সচিব মোঃ মাহাবুবুর রহমান এবং প্রধান সমন্বয়কারী আহসান হাবিব। সকালের নাস্তা পরিবেশনের পর শুরু হয় শিশু-কিশোরদের বিভিন্ন ইভেন্টের খেলাধুলা প্রতিযোগীতা। প্রথমে বাচ্চাদের দৌড় প্রতিযোগীতা, বালক-বালিকাদের মোট ৬টি ইভেন্টে খেলাধুলা প্রতিযোগীতা হয়। তারপর শুরু হয় পুরুষদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা, এতে প্রতিদন্ধিতাকারী সাদা ও হলুদ দলের মধ্যে গোল শূন্য ড্র-এর মাধ্যমে ফুটবল খেলা শেষ হয়।জ্যাকসন হাইটস্থ জনপ্রিয় রেস্টুরেন্ট খাবার বাড়ী’র সুস্বাধু খাবার দিয়ে অতিথিদের দুপুরের খাবার পেিরবেশন করা হয়, এতে মহিলাদের জন্য অতিরিক্ত খাদ্য হিসাবে ছিল সুটকি ভর্তা ও আমের আচার। বিকালে ছিল পায়েশ, জর্দা ও ঝাল মুড়ি। হাতে বানানো আচার যেন দুপুরের খাবারের পরিপূর্ণতাকে বাড়িয়ে দেয়। বেলা ১২টায় ছিল তরমুজ এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের জুস। এছাড়াও সকল প্রবাসীদের জন্য ছিল পান সুপাড়ি।
দুপুরের খাবারের পর শুরু হয় যাদু প্রদর্শনী। বাচ্চা ও শিশু-কিশোর সহ সকলকে মুগ্ধ করে যাদুশিল্পী আাশরাফ খানের পরিবেশিত যাদু। তারপর শুরু হয় সংগীতের সুরে ও তালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী সায়েরা রেজা ও বাপ্পি সোম এর পরিবেশিত গান সকলকে মোহিত করে। এরপর প্রায় শতাধিক মহিলার অংশগ্রহনে শুরু হয় বনভোজনের আকর্ষনীয় ইভেন্ট মিউজিক্যাল পিলো গেম (বালিশ খেলা)। অংশগ্রহনকারী সকলকে দেয়া হয় একটি করে স্কার্ফ। পরিচালনায় ছিলেন জাহিদুল হক খান অরুন, শাহিন সিকদার, তরিকুল ইসলাম তুহিন, মাহাবুবুর রহমান, ওবায়দুর রহমান ইমন, জসিম উদ্দিন খন্দকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসের খ্যাতিমান ফার্মাসিষ্ট ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল সিদ্দিকী। বিশেষ অতিতি হিসাবে ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস এসোশিয়েসনের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, বিশিষ্ট আইনজীবি এটর্নী মঈন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোল্লা মনিরুজ্জামান, অধ্যাপক ফখর উদ্দিন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মোঃ দুলাল, জনতা ব্যাংকের সিইও মোঃ সালেকুজ্জামান ভূইয়া, ডিজিটাল গ্রাফিক্স-এর পক্ষ থেকে মোহাম্মদ আতিকুর রহমান, প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি জনাব আশরাফ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক শামীম গফুর প্রমুখ। বলাকা ওয়েল ফেয়ার এসোশিয়েশন-এর সভাপতি জনাব মুমিত রহমান, কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল বাশার মিলন, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াৎ হোসেন, বাংলাদেশ সোসাইটির সমাজ কল্যান সম্পাদক তোফায়েল ইসলাম, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম রুমি, কার্যকরী সদস্য নাছির উদ্দিন ও নাদির আইয়ুব। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আকমল খান ও শাখাওয়াত হোসেন। জাতিসংঘে বাংলাদেশ পিস মিশনের অধিকর্তা কর্ণেল রেজা। আরও উপস্থিত ছিলেন এম. এন জিন্নাহ, মোঃ ফেরদৌস, মনিরুল ইসলাম, উলফাৎ উল্লাহ, সাইফুল ভূইয়া প্রমুখ।
সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের সবচাইতে আকর্ষনীয় ইভেন্ট র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিট, ২য় পুরস্কার ৫৫ ইঞ্চি টিভি, তৃতীয় পুরস্কার টেবলেট সহ সর্বমোট ১২টি আকর্ষনীয় পুরস্কার। প্রথম পুরস্কার বিজয়ীনী নরসিংদীর রায়পুরা উপজেলার জেনিন রহমান। বনভোজন উপলক্ষে মেঘনা নামে একটি মনোজ্ঞ ম্যাগাজিন (স্বরনিকা) প্রকাশ করা হয়। স্বরনিকার সম্পাদক ছিলেন আহসানুল হক (বাবুল), সার্বিক ত্বত্তাবধানে ছিলেন আহসান হাবিব। বনভোজনের পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জে মোল্লা সানী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেলা ৮টায় সংগঠনের সভাপতি আজহারুল ইসহাক খোকা এবং বনভোজন কমিটির আহবায়ক জে মোল্লা সানী সবাইকে অভিনন্দন জানিয়ে এই বনভোজন ও মিলন মেলার সমাপ্তি ঘোষনা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ