নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশনের ইফতার মাহফিল : রোজা এমন একটি আমল যাতে লোক দেখানো ভাব থাকে না
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন ইন্কের ইফতার ও দোয়া মাহফিল। গত ১৩ জুন মঙ্গলবার নর্থ ব্রঙ্কসের কারী অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসাসিয়েশনের সভাপতি মিজান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট সাগর
নন্দী, হোসেন আহমদ ইকবাল, সৈয়দ ফখরুল আহমদ, ফারুক আহমদ, সামছুল আলম শামীম, বহার উদ্দিন, মিশু খান, আবদুস শহীদ, জিলান আহমেদ, মো. ইকবাল হোসাইন, হেলাল উদ্দিন চৌধুরী, জাকির হোসেন, আজাদুর রহমান, অলি চৌধুরী, হারুনুর রশিদ, রাজা মিয়া, রাজু রহমান, ফনিক মিয়া, তফাজ্জুল হোসেন, মনন মিয়া, মো. সাইফ, ইনুছ, মামুন, রিমন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত এবং মুনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া।
মাহফিলে মাওলানা শাহান শাহ ইয়াহইয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামীন সকল ইবাদাত-বন্দেগী থেকে সিয়ামকে আলাদা মর্যাদা দিয়েছেন।
এর সমমর্যাদার আর কোন আমল নেই। রোজা এমন একটি আমল যাতে লোক দেখানো ভাব থাকে না। মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম শুধু আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, তিনিই তার প্রতিদান দেবেন। মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ