Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীনের গণসংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: October 3, 2017 | 5:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক- এর পক্ষ থেকে কুষ্টিয়ার কৃতিসন্তান বিশ্বে নারী উন্নয়নের পথিকৃত এবং নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীনকে নিউইয়র্কে গণসংবর্ধনা দেওয়া হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পাল্কি সেন্টারে গত ৩০ সেপ্টেম্বর এ সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা সমিতির অ্যাডভাইজার মো. ইমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক মো. আসাদুজ্জামান। এতে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস-বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবদুর রহমান, তারার আলোর চেয়ারম্যান মিনা ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. আকতারুজ্জামান ও মো. রহমতুল্লাহ এবং বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে ড. আফরোজার জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান তারার আলোর চেয়ারম্যান মিনা ইসলাম। ড. আফরোজা পারভীন নারী উন্নয়ন শক্তির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক হিসাবে তার সুদীর্ঘ ২৫ বৎসরের অভিজ্ঞতা বিনিময় করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV