Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিজ বাসা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য মিঠুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: February 9, 2015 | 1:31 PM

নিউইয়র্ক: নিজের তালাবদ্ধ ঘর থেকে ৮ ফেব্রুয়ারি রোববার অপরাহ্নে নিউইয়র্কের পুলিশ উদ্ধার করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রস্থ ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির সাধারণ সম্পাদক জসীমউদ্দিন খান মিঠুর লাশ। ৩৮ বছর বয়েসী মিঠুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। তার এই অকাল মৃত্যু সংবাদে কম্যুনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর এনআরবি।

মিঠুর ঘনিষ্ঠ এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী এনআরবি নিউজকে জানান, ১৯৯৮ সাল থেকেই নিউইয়র্কে বসবাস করছিলেন মিঠু। তিনি ছিলেন অবিবাহিত এবং বাস করতেন সিটির জ্যামাইকায় একটি বাসায়। সেখানে একাই থাকতেন। গত ৪/৫দিন ধরে তার কোন হদিস না পেয়ে রোববার দুপুরে তার ঘনিষ্ঠজনেরা বাসায় যান। ভেতর থেকে দরজা বন্ধ দেখে পুলিশ ডাকেন তারা। দরজা খুলে ঘরে ঢুকে দেখা যায় বিছানায় ঘুমিয়ে থাকার মত শুয়ে রয়েছেন। সাথে সাথে এ্যাম্বুলেন্স আসে এবং তার লাশ নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন যে, ঘুমের মধ্যেই হৃদরোগে/পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। কারণ তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরহুমের লাশ ব্রাহ্মণবাড়িয়ায় দাফনের জন্যে পাঠানো হবে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এনআরবি নিউজকে জানান। তিনি বলেন, দেশে তার মা ও বোন রয়েছেন। তাদের সাথে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কর্মকান্ডে অত্যন্ত সক্রিয় মিঠুর মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী বলেছেন, ‘প্রতিটি কর্মে মুজিবের আদর্শ লালনকারি মিঠুর মৃত্যুতে প্রবাসে আওয়ামী পরিবারের অপূরনীয় ক্ষতি হলো।’ তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

জসিম উদ্দিন খান মিঠুর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ

নিউইর্য়কঃ- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য জসিম উদ্দিন খান মিঠুর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শোক প্রকাশ। গত ৮ই ফেব্রুয়ারী রবিবার জ্যামাইকায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাঁর মৃতুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একজন সৎ, আদর্শবান, ত্যাগী মুজিব সৈনিক হারালো। তার দেশের বাড়ী ব্রামণবাড়ী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বৎসর, ১৯৯৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে বসবাস করছিল, তার জানাযা জ্যামাইকায় মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে।

এক যৌথ শোক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদা জ্ঞাপন করেন। তার মৃতুতে আরো শোক প্রকাশ করেন বাংলাদেশ থেকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান সহ-সভাপতি এম ফজলুর রহমান, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, আবুল কাশেম, সামসুউদ্দিন আজাদ, মোঃ লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, শাহ মোহাম্মদ বখতিয়ার, কাজী কয়েস, আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, হাজী এনাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, সোলেমান আলী, শিরীন আক্তার দিবা, নূরে আলম চৌধুরী, এড্যাভোকেট আবদুর রহমান মামুন, জাহাঙ্গীর হোসেন, এম এ করিম জাহাঙ্গীর, আশরাফুর জামান, জালাল উদ্দিন রুমি, কাজী মনিরুল হক, দেওয়ান বজলু, মাহবুবুর রহমান টুকু, তৈয়বুর রহমান টনি, আব্দুল মালেক, শাহানারা রহমান, সেফু রহমান, হিন্দুল কাদের বাপ্পা, ওয়াহিদুর রহমান মুক্তা, সোহরাব সরকার, হাজী জহিরুল ইসলাম, শরীফ কামরুল হীরা, আনোয়ার হোসেন, রুহেল চৌধুরী, শামসুল আবেদীন, মোস্তফা কামাল পাশা, আজিজুর রহমান সাবু, মঈনুল হোসেন, রফিকুল ইসলাম পাটোয়ারী, আক্তার আহমেদ চৌধুরী, হাজী নিজাম উদ্দিন, আবুল কাশেম, নূর নবী চৌধুরী, আতাউল গণি আসাদ, হোসেন সোহেল রানা, আশাফ মাসুক, শাহজান চৌধুরী, খোরশেদ খোন্দকার, মহসিন রিপন, নুরুল আফসার সেন্টু, আলী হোসেন গজনবী, আমিনুল ইসলাম কলিংকস, আজহার ইসলাম লিটন, রফিকুল ইসলাম খাজা,মজিবুল মাওলা, আবুল হোসেন, এম এ আলম বিপ্লব, শহীদ কামরুল ইসলাম হীরা, আবদুল হামিদ, রমেশ নাথ, তোফায়েল আহমদ চৌধুরী, আহমদ মোস্তফা চৌ. পারভেজ, লিটন আহমেদ, নুরুল ইসলাম নজরুল, আবু তাহের, এ কে চৌধুরী, মোঃ লিটন, কোরবান আলী, মোহাম্মদ আলম, নজমুল ইসলাম, মোঃ বেলাল, আব্দুস সালাম, মোহাম্মদ তুলন, আব্দুল হান্নান, মোঃ বেলাল।

স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি হারুন ভূইয়া, কামাল আহমেদ, শেখ আতিকুল ইসলাম, মোঃ মনির হোসেন, সৈয়দ আতিকুর রহমান, এম এইচ মতিন, স্বীকৃতি বড়–য়া, লুৎফুর রহমান সুইট, ওয়ালি হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, সহ-সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রব খান জামাল, প্রচার সম্পাদক গণেশ কীর্তনীয়া, নিউইয়র্ক স্টেট যুবলীগের সহসভাপতি রিন্টু লাল দাস, সাধারণ সম্পাদক সেবুল মিয়া ও যুগ্ম সম্পাদক রহিমুজ্জামান সুমন, ব্রুকলীন যুবলীগের সহ-সভাপতি মোশেদ আলম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদস্য মোঃ মারশাল। যুক্তরাষ্ট্র কৃষকলীগ সাধারণ সম্পাদক আলী আক্কাস, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, টি মোল্লা, লস্কর জুয়েল, এম এ আলম, ইলিয়র রহমান, সাইকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাখাওয়াত বিশ্বাস, দুরুদ মিয়া রণেল, সুবল দেব নাথ, কবির আলী, আনিসুজ্জামান সবুজ, অতুল প্রসাদ রায়, সোহেল আহমেদ, মোঃ তুরাণ, ছাত্রলীগের সভাপতি জে এ জয়, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, গোলাম মোস্তফা, রায়হান, জনি, নাহিদ জামান প্রমুখ।

জসিম উদ্দিন খান মিঠুর অকাল মৃত্যুতে স্টেট আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ

নিউইর্য়কঃ- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য জসিম উদ্দিন খান মিঠুর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র স্টেট আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ। গত ৮ই ফেব্রুয়ারী রবিবার জ্যামাইকায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাঁর মৃতুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একজন সৎ, আদর্শবান, ত্যাগী মুজিব সৈনিক হারালো। জসিম উদ্দিন খান মিঠু ছিলেন একজন সমাজসেবক। এক শোক বার্তায় নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি শাহীন আজমল শাহীন, মরহুম জসিম উদ্দিন খান মিঠুর রুহের মাগফিরাত ও তাহার বিদেহীর আত্মার শান্তি কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV