Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিহত বাংলাদেশি জাকির খানকে নিজ গ্রাম সিলেটের ফেঞ্চুগঞ্জে দাফন, ব্রঙ্কসে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: February 27, 2017 | 4:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের দাফন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় ২৬ ফেব্রুয়ারী রোববার বাদ আছর বিকেল সোয়া ৫টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার সকাল ৮টায় তার মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করে। এদিন বেলা পৌণে ৪টায় অ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ গ্রামের বাড়ি গিয়ে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পারিবারিক সূত্র জানায়, বাংলাদেশ সময় রোববার বেলা সোয়া ৫টায় জাকির খানের দ্বিতীয় নামাজে জানাজা ফেঞ্চুগঞ্জ কাছিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ পাঠানবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বাংলাদেশ সোসাইটি ইনকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, যুবদলের কে›ন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মো: শহিদুর রহমান রুমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবা সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা জাকির খাঁনের নির্মম হত্যাকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
জাকির খানের মরদেহ বাংলাদেশে পাঠানোর আগে নিউইয়র্ক সময় ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুমা দুপুর দু’টায় ব্রঙ্কসের ভার্জিনিয়া এভিনিউর পার্কচেস্টার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক. সামাজিক. সাংস্কৃতিক, পেশাজীবী নের্তৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে ওই দিন বিকেল প্রায় পাঁচটার দিকে জেএফকে বিমান বন্দরে নিয়ে যাওয়া হয় জাকির খানের মরদেহ। বিমানবন্দরে তার পরিবারের সদস্য ছাড়াও বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কফিনে মোড়ানো মরদেহ বিমানে করে দেশে পাঠানোর আগে জাকির খানকে শেষবিদায় জানাতে গিয়ে অনেকের চোখ অশ্রুসিক্ত হয়। নেমে আসে শোকের ছায়া। বিমানবন্দরে মরদেহ গ্রহণের নানা আনুষ্ঠানিকতা শেষে ওইদিন রাত ১১ টায় এ্যামিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঠানটিলা গ্রামের পাঠানবাড়ির মৃত এজাফত খানের ছেলে জাকির খানের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। জাকির খানের ছোট ভাই নিয়াজ খান তার মরদেহের সাথে ছিলেন। ৭ ভাই ৫ বোনের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী তার তিন ভাই আগে থেকেই দেশে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটির অতি পরিচিত মুখ জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ বুধবার রাতেই গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন। বাড়িওয়ালার তাহার বিরুদ্ধে ইতোমধ্যে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাড়ী ভাড়া নিয়ে বছর খানেক ধরে বাড়ির মালিকের সঙ্গে জাকির খানের বিরোধ চলে আসছিল। বিষয়টি পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়।
বাংলাদেশি কমিউনিটির নের্তৃবৃন্দ এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জাকির খান ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসেন। নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস শুরু করেন। জাকির খান নিউইয়র্কে এসে পড়াশুনা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত হন। তিনি ব্র্রঙ্কসে শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিত লাভ করেন। তিনি নানা সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।
জাকির খানের স্ত্রী ন্যান্সী খান একজন সঙ্গীত শিল্পী। জাকির খানের ১৩ বছর বয়সী এক মেয়ে এবং দশ ও সাত বছর বয়সী দুই ছেলে রয়েছে। তারা স্কুলে যাচ্ছে। পিতাকে হারিয়ে শোকে বিহ্বল এ তিন শিশু।

নিউইয়র্কে জাকির খানের আত্মার মাগফেরাত কামনায় ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম :: ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি জাকির খানের আত্মার মাগফেরাত কামনায় ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে স্থানীয় সময় গত রোববার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর মিলাদ পরিচালনা করেন। একই মাহফিলে সংগঠনটির প্রাক্তন সাধারণ সম্পাদক হোসেন আহমদের সদ্য প্রয়াত পিতা আলহাজ্ব সফিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।
ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক আয়োজিত এ দোয়া মাহফিলে আগত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম মিয়া।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট নাসির উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সভাপতি আব্দুস শহীদ দুদু, আব্দুল হাসিম হাসনু, আহবাব হোসেন খোকন, মাহবুব আলম, এ ইসলাম মামুন, শাহেদ আহমেদ, সেবুল খান মাহবুব, মখন মিয়া, নুর উদ্দিন, আব্দুল বাছির খান, বুরহান উদ্দিন, কামাল আহমেদ, সিরাজুল ইসলাম খান, কাওছারুজ্জান কয়েছ, সামাদ মিয়া জাকের, মো. আবদুর রহিম, রেহানুজ্জামান, লোকমান হোসেন লুকু, রেজাউল ইসলাম সেলিম, আবদুর রঊফ মনসুর, লূৎফুর হোসেন আজাদ, মোহাম্মদ আলী মোনন, রানা মিয়া, শাহ বদরুজ্জামান রুহেল, নুরুজ্জামান লিপন, ফকর উদ্দিন, আপ্তাব খান মোহন, আলম, সোহাব আহমেদ, শাহেদ আলী, আবদুল মালেক দুলু, মীর সারোয়ার আলী, আখতারুজ্জামান হ্যাপি, কাউসার চিশতিসহ কমিউনিটি নের্তবৃন্দ।

জাকির খানের আত্মার মাগফেরাত কামনায় বাংলাবাজার মসজিদে দোয়া মাহফিল
এদিকে, জাকির খানের আত্মার মাগফেরাত কামনায় ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে স্থানীয় সময় গত রোববার বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর মিলাদ পরিচালনা করেন। এসময় বাংলাবাজার বাংলাদেশী ব্যবসায়ী এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কমিউনিটি এক্টিভিস্ট মোতাসিন বিল্লাহ তুষার, মির্জা মামুন, মামুন রহমান, আখতারুজ্জামান হ্যাপী, মীর সারোয়ার আলী, জামাল আহমেদ প্রমুখ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV