Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র জমকালো অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: February 19, 2019 | 2:13 PM

https://www.facebook.com/USANewsNY/videos/237859220499689/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র অভিষেক ও সাংস্কৃতিক পরিবেশনা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয় নব নির্বাচিত কমিটির বর্ণিল এ অভিষেক।
সংগঠনের বিদায়ী সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের পরিচালনায় নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জহুরুল হক।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত সভাপতি মোস্তফা জামান ইদ্রিছীর সভাপতিত্বে এবং ইয়াসমিন ইদ্রিছী ও খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সাবেক ডিআইজি জহুরুল হক, বিশেষ অতিথি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল, আসন্ন স্পেশাল নির্বাচনে নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল আবু শেখ, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক-জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, সংগঠনের উপদেষ্টা মো. বসির ফারুক, মেজর (অব.) হালিম খান, মো. খায়রুল ইসলাম, লুৎফর আলী, আসমা বেগম ও ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মো. বজলুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার সহ কমিটির কর্মকর্তাবৃন্দ।
বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি নেত্রকোনা প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।


অভিষিক্তরা হলেন : সভাপতি মোস্তফা জামান ইদ্রিছী, সহ-সভাপতি মো. বজলুর রহমান নয়ন, হিতেন্দ্র নারায়ন দত্ত, শাহ মাজহারুল হক, হারুনুর রশিদ, আনোয়ারু লইসলাম আনোয়ার, মো. জিল্লুর রহমান ও শাখের আহমে লেলিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান সফিক ও এএইচ এম কায়সার, সহ সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান, কোষাধ্যক্ষ মো. মুখলেসুর রহমান সুজন, প্রচার সম্পাদক মো. লোকমান হোসেন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোবাশ্বের আহমেদ রূপন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা মাহবুব মামুন, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক সহ জানি প্রমী, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ ক্রীড়া সম্পাদক পাবেল আহমেদ, মহিলা সম্পাদক পলাশ আকন্দ, সহ মহিলা সম্পাদক দোলা ফকরুল, মহিলা বিষয়ক সম্পাদক কাজী তাসনীন শিপ্রা, প্রকাশনা সম্পাদ প্রাণজিত দত্ত মজুমদার, সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ, সহ সাহিত্য সম্পাদক আবদুল্লুাহ আল মুজাহিদ, দপ্তর সম্পাদক মো. আল আমিন, আন্তর্জাতিক সম্পাদক মো. জাকারিয়া, আন্তর্জাতিক সম্পাদক আবু তালেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেবল কান্তি দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. আমিরুল ইসলাম এবং কার্যকরী মো. বজলুর রহমান, খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীম, নির্মল দে, নজরুল ইসলাম, বেলায়েত হোসেন, মনোরঞ্জণ পন্ডিত, প্রণয় চন্দ্র পাল ও রূপণ চন্দ্র আচার্য।
উপদেষ্টা পরিষদ : প্রধান উপদেষ্টা জহুরুল হক, উপদেষ্টা মেজর (অব.) হালিম খান, ইকবাল হায়াৎ খান, শফিকুল আমিন, মো. বসির ফারুক, মো. খায়রুল ইসলাম, লুৎফর আলী, এস এম কিউ ফয়সাল, আসমা আক্তার, ইয়াসমিন ইদ্রিছী, শাহ মাহবুব হক বুলু ও ফখরুল ইসলাম।

ইভেন্ট কমিটির আহ্বায়ক ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপদেষ্টা মো. বসির ফারুক, সদস্য সচিব শাহজাহান শফিক এবং সদস্য ছিলেন খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীম, শাখের আহমেদ লেলিন ও মো. রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পর শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অতিথি ও অভিষিক্তদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় বিপুল করতালির মধ্য দিয়ে বিদায়ী কমিটি নব নির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
নব নির্বাচিত সভাপতি মোস্তফা জামান ইদ্রিছী তার বক্তব্যে সংগঠনের সাফল্যের জন্য বিদায়ী কমিটির সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে তার কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে অভিষিক্তরা বলেন, নেত্রকোনাবাসীর যে কোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানই হবে তাদের প্রধান লক্ষ। দেশের জনকল্যানমূলক কর্মকান্ড সহ নতুন ইমগ্র্যান্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকারও করে এ নয়া কমিটি।
বিদায়ী সভাপতি ও বিদায়ী সাধারণ সম্পাদক তাদের অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ সাফল্যের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বক্তারা এসোসিয়েশনের জনকল্যানমূলক কর্মকান্ডের জন্য বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপনসহ ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
পরে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুখসানা মির্জা, তানজিম আহমেদ সজীব, সাদিয়া নাহিয়ান প্রমী সহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক প্রবাসী গভীর রাত পর্যন্ত এ অসাধারণ পরিবেশনা উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২৫শে নভেম্বর ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে অনুষ্ঠিত নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সভায় ২০১৯-২০২০ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/1216552008493194/
https://www.facebook.com/USANewsNY/videos/399164614202290/
https://www.facebook.com/USANewsNY/videos/549893622163177/
https://www.facebook.com/USANewsNY/videos/2048610912104976/
https://www.facebook.com/USANewsNY/videos/603240130098113/
https://www.facebook.com/USANewsNY/videos/596842210781455/
https://www.facebook.com/USANewsNY/videos/319907605325177/
https://www.facebook.com/USANewsNY/videos/1518681811599451/
https://www.facebook.com/USANewsNY/videos/391254091662996/
https://www.facebook.com/USANewsNY/videos/2276429649299202/
https://www.facebook.com/USANewsNY/videos/974376246101506/
https://www.facebook.com/USANewsNY/videos/2276429649299202/
https://www.facebook.com/USANewsNY/videos/2119699164763724/
https://www.facebook.com/USANewsNY/videos/773265606406499/
https://www.facebook.com/USANewsNY/videos/2311990102404236/
https://www.facebook.com/USANewsNY/videos/2100038186743148/
https://www.facebook.com/USANewsNY/videos/2250553158531930/
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV