নিউইয়র্কে পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট : জ্যাকসন হাইটস, ব্রাদার্স ও সোনার বাংলা’র জয়লাভ
নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর চতুর্থ সপ্তাহের খেলায় ১৫ মে রোববার জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা জয়লাভ করেছে। অপরদিকে আইসাব ও ওজনপার্ক এফসি’র মধ্যকার খেলা ড্র হয়েছে। এদিন লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। শীতল আবহাওয়ায় অনুষ্ঠিত খেলাগুলোতে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়র, ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা ৩-১ গোলে মোহামেডান স্পোটিং ক্লাবকে পরাজিত করে স্ব স্ব খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব চমৎকার খেলে সহজেই ২-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে গোল দুটি হয়। এই অর্ধের ৩৩ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে আশিক প্রথম গোল করেন (১-০)। এরপর খেলার ৪৪ মিনিটের সময় রাহাত জ্যাকসন হাইটসের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে নিউজার্সী ইউনাইটেডকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধের ৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাদার্সের সুমন। পরবর্তীতে উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।
দিনের তৃতীয় খেলায় সোনার বাংলা ৩-১ গোলে মোহামেডান স্পোটিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার ৮ মিনিটের সময় সোনার বাংলার পক্ষে এলাভিজ প্রথম গোল করেন (১-০)। খেলার ২৬ মিনিটের সময় একই দলের অনিক দ্বিতীয় গোল করেন (২-০)। খেলার ৩১ মিনিটের সময় বিজয়ী দলে পক্ষে রাহাত আরো একটি গোল করেন (৩-০)। খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৮ মিনিটের সময় মোহামেডানের পক্ষে শিপন একটি গোল পরিশোধ করে (৩-১)।
দিনের শেষ ও চতুর্থ খেলায় লীগের দুই শক্তিশালী দল আইসাব এবং ওজনপার্ক এফসি একে প্রতিদ্বন্দিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ১১ মিনিটের সময় ওজনপার্কের পক্ষে রাহি প্রথমগোল করেন (১-০)। খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের সময় আইসাব-এর পক্ষে সৌরভ গোল পরিশোধ করেন (১-১)।
আগামী সপ্তাহের খেলা: আগামী সপ্তাহে অর্থাৎ ২২ মে রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় আইসাব ও ব্রঙ্কস ইউনাইটেড, বিকেল সোয়া চারটায় সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স, বিকেল সোয়া পাঁচটায় ব্রাদার্স ওয়ারিয়র ও নিউজার্সী ইউনাইটেড এবং বিকেল সোয়া ছয়টায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!