নিউইয়র্কে পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসীর উদ্যোগে স্মরণকালের বৃহত্তম ইফতার মাহফিল: রোজাদারকে ইফতার করানোটা ভীষণ আনন্দের, প্রতি রমজানে এক হাজার রোজাদারকে ইফতার করাতে চাই-গৌরব কোঠারী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম বৃহত্তম ফার্মেসী পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর স্বত্বাধিকারী বিশিস্ট ব্যবসায়ী মি. গৌরব কোঠারী’র উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল। প্রতি বছরের মতো এবারও বিশাল এ ইফতার পার্টি স্থানীয় আল-ঈমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক বাংলাদেশী অংশগ্রহন করেন।
ব্রঙ্কসে আয়োজিত স্মরণকালের বৃহৎ এ ইফতার অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর সত্ত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মিস্টার জি)।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে গৌরব কোঠারী ছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট এম মজুমদার, আব্দুস শহীদ, মাহবুব আলম, সাহেদ আহমদ, মো. শামীম মিয়া, এ ইসলাম মামুন, হাজী খবিরউদ্দিন ভূইয়া প্রমুখ।
ফার্মাসিস্ট গৌরব কোঠারী গুজরাটি হিন্দু ধর্মালম্বী হয়েও বাংলাদেশী মুসলিম কমিউনিটির সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করায় উপস্থিত সকলে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এটি আমেরিকার বহুজাতিক সমাজে ধর্মীয় সম্প্রীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেন কমিউনিটির নেতারা। বক্তরা মি. গৌরব কোঠারীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তিনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক হয়েও প্রতি বছর বৃহৎ আকারে ইফতার পার্টির আয়োজন করে থাকেন। এই উদাহরণ আমাদের প্রবাস কমিউনিটিতে খুবই বিরল। ব্যক্তি উদ্যোগে এত বড়
আয়োজনে সম্ভবত নিউইয়র্কে আর কোথাও অনুষ্ঠিত হয় না। তিনি প্রবাসীদের সুখ-দুঃখে, অনুষ্ঠান-আয়োজনে সব সময় তাদের পাশে দাড়ান। এজন্য তিনি সকলের কাছে জনপ্রিয়। তার ডাকে সাড়া দিয়ে সকলে তার ইফতার পার্টিতে যোগ দেন।
মিস্টার জি বাংলাদেশী মুসলিম কমিউনিটির সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করতে পেরে ভীষণ তৃপ্ত। তিনি বলেন, রোজার তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। রোজা পালন অত্যন্ত কঠিন অথচ মহৎ কাজ। রোজাদারকে ইফতার করানো একটি মহৎ কাজ। সকলে একসাথে বসে ইফতার করাটা ভীষণ আনন্দের। আমি এতে শরীক হতে পেরে নিজকে সুভাগ্যবান মনে করছি। গৌরব কোঠারী তার বক্তব্যে সবাইকে ইফতার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। এই আয়োজন আগমীতেও অব্যাহত থাকবে বলে তিনি ঘোষনা দেন। ইফতার মাহফিল আয়োজনে যারা তাকে সহযোগীতা করেছেন- বিশেষ করে মো. শামীম মিয়া, শাহেদ আহমেদ, সেবুল খান মাহবুব, সাংবাদিক মাসুদুল কবির, সাংবাদিক হাবিবুর রহমানসহ সকলকে ধন্যবাদ জানান।
মি. কোঠারী বলেন, আমার স্বপ্ন প্রতি রমজানে কমপক্ষে ১০০০ রোজাদারকে ইফতার করানো। এই পরিমাণ বেশী হলে আমি আরও খুশী হবো। আমি আগামী দিনে প্রয়োজনে একদিনে কয়েকটা হলঘর ভাড়া করে ইফতার আয়োজন করতে চাই।
উল্লেখ্য, গুজরাটি ব্যবসায়ী গৌরব কোঠারী ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটিতে একটি প্রিয় নাম। প্রবাসী বাংলাদেশীদের যে-কোন প্রয়োজনে তিনি হাসিমুখে পাশে দাড়ান। তার দোকানে সব কর্মচারীই বাংলাদেশী। এমনকি তার প্রতিষ্ঠানের সুবিশাল সাইনবোর্ডটিও বাংলা ভাষায় লেখা।
ইফতার মাহফিলের পুরো অনুষ্ঠানটি টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ