নিউইয়র্কে প্যারেড ও বিজয় মেলা রোববার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আগামি ১৬ ডিসেম্বর রোববার নিউইয়র্কে বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উপলক্ষে প্যারেড ও বিজয় মেলার প্রস্তুতির শেষ পর্যায়ে। মুক্তধারা ফাউন্ডেশন ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১, যুক্তরাষ্ট্র শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি আর দত্তকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নিউজার্সীর কাউন্সিলম্যান ডঃ নূরণ নবী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, মেজর (অবঃ) এহসান উল্লাহ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধারা বিকেল ৪টায় জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজায় অনুষ্ঠিতব্য ‘বিজয় প্যারেড’ এ যোগ দেবেন। প্যারেড শেষে বিকেল ৫টায় পিএস ৬৯ মিলনায়তনে স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধা জানাবে। নিউইয়র্কের সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ সকল সংগঠনগুলোকে ব্যানার নিয়ে অংশগ্রহণ করার জন্য আয়োজকরা আহ্বান জানিয়েছেন। সকাল ১১টা থেকে পিএস ৬৯ মিলনায়তনে শুরু হবে বিজয় মেলা। মুক্তিযুদ্ধের গ্রন্থ প্রদর্শনী ছাড়াও শীতের পিঠা এবং নানান রকমের দেশীয় সামগ্রীর পশরা বসবে বলে স্টল কমিটির ব্যবস্থাপক শোয়েব সাজ্জাদ জানান।
রাত টায় কবিতায় বিজয় দিবস অনুষ্ঠানে ৪৭ জন কবি ও আবৃত্তিকার বিজয়ের কবিতা পাঠ ও আবৃত্তি করবেন। এর ব্যবস্থাপনায় রয়েছেন ইশতিয়াক আহমেদ রূপু। সঞ্চালন করবেন শিরিন বকুল। থাকছে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা। বিষয় মুক্তিযুদ্ধ বাংলাদেশ। দুপুর ২টায় অনুষ্ঠিত হবে পিএস ৬৯ মিলনায়তনে শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা। ৪৭তম বিজয় মেলার প্রধান সমন্বয়ক শুভ রায় জানিয়েছেন ৩ বছর আগে মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে যে কাজ আমরা শুরু করেছি, সে কাজটি সকলকে নিয়ে গৌরবের সাথে উদযাপন করতে সকলের সহযোগিতা কাম্য।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








