নিউইয়র্কে প্রকৃতির আরো একটি মুগ্ধ করা পরিবেশনা ‘তোমার সঙ্গীত সুমধুর’
নিউইয়র্ক : ‘প্রকৃতি’ আবারও একটি মুগ্ধ করা অনুষ্ঠান উপহার দিয়েছে তাদের পঞ্চম বছরে পদার্পন উপলক্ষে। প্রতিবারের মতো তাদের এবারের উপস্থাপনাও ছিল রবীন্দ্রনাথকে নিয়ে। গত রোববার ২৪ জুলাই বিশ্বকবির জন্মজয়ন্তী উদযাপনে তাকে নিবেদিত এই অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছিল ‘তোমার সঙ্গীত সুমধুর’।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য পরিবেশনা ছিল রবীন্দ্রনাথের ভাঙ্গা গান। মূল গান সহ রবীন্দ্রনাথের ২৫টি ভাঙা গান দিয়ে সাজানো এই পরিবেশনা তুলে ধরা হয়েছিল ধারাভাষ্য সহকারে। ধারাভাষ্যটি রচনা করেন লেখক ড. পার্থ বন্দোপাধ্যায় এবং কবি হাসান আল আব্দুল্লাহ। ধারা বর্ণনায় ছিলেন ড. পার্থ বন্দোপাধ্যায় এবং নাজনীন সিমন। এর আগে ভাঙা গানের প্রেক্ষাপন করেন আবৃত্তিশিল্পী মিথুন আহমেদ।
শিল্পীদের পরিবেশনা শ্রোতৃহৃদয়ে মুগ্ধতা ছড়িয়েছে। সঙ্গীতের শিল্পীরা ছিলেন নন্দিনী পোদ্দার, মৌগন্ধা আচার্য, জলি কর, মিনি কাদির, জয়ন্তী ভট্টাচার্য, টিটো দত্ত, অমিত দে, সুব্রত দত্ত। নৃত্যে ছিলেন শিল্পী নন্দিতা দাস, ময়ূরী ভট্টাচার্য। অনুষ্ঠান পরিকল্পনা ও নির্দেশনায় নন্দিনী পোদ্দার, নৃত্য পরিচালনা করেন নন্দিতা দাস। তবলায় পিনাক পানি গোস্বামী, কি বোর্ডে পার্থ গুপ্ত, মন্দিরায় শহীদ উদ্দিন, মঞ্চসজ্জায় অমিত দে, সার্বিক তত্ত্বাবধানে জলি কর, শব্দ ও আলোক নিয়ন্ত্রণে লিটন এবং শিমুল। কৃতজ্ঞতা স্বীকারে ড. প্রদীপ কর, বিদ্যুৎ রায়, অঞ্জন ভট্টাচার্য, নিলিমা দে, নাজমুল কাদির, পূর্ণচন্দ্র মুখার্জি, বিজয় দাস, কবি হাসান আল আব্দুল্লাহ, রিনা সাহা, সবিতা দাস, আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, নির্বাহী সদস্য শাহানা রহমান প্রমুখ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature