Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রতিবাদ সভা : অভিজিৎ রায় হত্যাকান্ড তদন্তে মার্কিন সাহায্য নেয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: March 1, 2015 | 1:50 AM

26.02.2015, Avijit-Bonya (BD News 24.com)ইউএসএনিউজঅনলাইন.কম : বিজ্ঞান মনস্ক লেখক ও মুক্তমনা সম্পাদক মার্কিন নাগরিক অভিজিৎ রায় এর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ ও প্রতিরোধের প্রত্যয় শীর্ষক নিউইয়র্কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা তদন্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নেয়ার আহ্বান জানান। গত ২৮ ফেব্রুয়ারি মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত একুশে গ্রন্থমেলার ১১ তম দিনে আলোচকরা উপরোক্ত মন্তব্য করেন। প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিধি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, নিনি ওয়াহেদ, আহমেদ মুসা, সউদ চৌধুরী, নাজমুল আহসান, রতন তালুকদার, দর্পণ কবীর, ফকির ইলিয়াস, আকবর হায়দার কিরন, জয়ন্ত নাগ, লুৎফুন নাহার লতা, রানু ফেরদৌস ও তানভীর রাব্বানী।
অভিজিৎ রায়ের নির্মম হত্যাকান্ডে এদিনের অনুষ্ঠানের সকল আনন্দ-উৎসব বাতিল করে মেলা প্রাঙ্গণ প্রতিবাদে ফেটে পড়ে। আলোচনা, কবিতা, আবৃত্তি দিনের সকল কিছুই ছিল অভিজিৎকে ঘিরে।
প্রতিবাদ সভায় আনিসুল হক বলেন, সন্ত্রাস ও অন্ধকারকে রুখতে পারে আলো। আলোর জন্য চাই জ্ঞান। তাই আমাদের অনেক বই পড়তে হবে।
জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন বলেন, জঙ্গীবাদ দমন করা খুব জরুরী। নতুবা অভিজিৎদের হারাতে হবে।
সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, হুমায়ূন আজাদ থেকে শুর করে অভিজিৎ রায়কে যেভাবে খুন করা হয়েছে তা একই রকম। একটা সংবদ্ধ দল এই কাজটি করছে। এদের প্রতিরোধ করা দরকার।
এছাড়া সভায় অধিকাংশ বক্তাই অভিজিৎ রায়ের হত্যাকান্ডের তদন্তের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেমন্তী ওয়াহেদ।
আমেরিকার বিভিন্ন শহর থেকে আগত প্রায় ২০জন কবি এদিন প্রতিবাদের কবিতা পড়েন। ছিল সমকালীন ঘটনা প্রবাহ নিয়ে প্রধান অতিথি আনিসুল হকের সাথে হাসান ফেরদৌসের লেখক পাঠক মুখোমুখি। অনুষ্ঠানের প্রবেশ পথে ছিল অভিজিৎ রায়ের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত শোক বই। কবি, লেখক, সাংবাদিক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী প্রবাসীরা শোক বইতে স্বাক্ষর করে তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV