Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ : নারায়নগঞ্জে ওসমান পরিবারের ত্রাসের রাজত্বের অবসান দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: May 22, 2016 | 11:16 PM

নিউইয়র্ক : নারায়নগঞ্জে শিক্ষককে কান ধরে উঠবস করানো, রাজশাহী ভার্সিটির শিক্ষক হত্যা, দুই শিক্ষকের জেল, বৌদ্ধভিক্ষু-ইমাম-পুরোহিত হত্যা, ব্লগার ও ভিন্ন মতাবলম্বীদের হত্যা, দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ সকল শ্রেনীর মানুষের আজকের এই সমাবেশ উদাত্ত কন্ঠে বাংলাদেশের সকল শিক্ষকের প্রতি সন্মান দেখিয়ে ঘোষণা করছে, “উই আর সরি স্যার”। আজকের এই সমাবেশ নারায়নগঞ্জে শিক্ষক অবমাননার দায়ে সাংসদ সেলিম ওসমানের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে। সমাবেশ এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করে। আজকের এই সমাবেশ অবিলম্বে নারায়নগঞ্জে ‘ওসমান পরবারের’ ত্রাসের রাজত্বের অবসান ঘটানোর দাবী জানায়। ২১ শে মে’র সমাবেশ নারায়নগঞ্জে শিক্ষক অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

একই সাথে ধামরাইয়ে বাথরুম থেকে টেনে এনে শিক্ষিকাকে মারধরের তীব্র নিন্দা, প্রতিবাদ জানায় এবং অপরাধীর শাস্তি দাবি করে। সমাবেশ সেলিম ওসমান অডিও টেপে সাংবাদিকদের যে ভাষায় গালিগালাজ করেছেন এর নিন্দা জানায় এবং এই অসভ্য সাংসদকে বর্জন করার জন্যে সাংবাদিকদের প্রতি আহবান জানায়। আজকের এই সমাবেশ সদ্য কুষ্টিয়ায় সমাজকর্মী ও হোমিও চিকিত্সকে গলা কেটে হত্যায় ক্ষোভ প্রকাশ করছে এবং আহত তার সাথী অধ্যাপকের দ্রুত আরোগ্য কামনা করছে। আজকের এই সমাবেশ দেশের মন্ত্রী পরিষদের সদস্য, বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনীতিক, বিভিন্ন সংগঠন এবং সাধরণ মানুষ যারা অপমানিত শিক্ষকদের পক্ষে আওয়াজ তুলেছেন এবং দেশে একের পর এক হত্যাকান্ডের নিন্দা করছেন বা মৌলবাদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানায় এবং ঘোষণা করছে যে,’আমরা আছি আপনাদের পাশে’।

সমাবেশ দেশে যাতে আর একজন ব্লগার হত্যা নাহয়, কোন মুক্তমনা যাতে খুন না হয়, ভিক্ষু-পুরোহিত বা ইমামের যাতে জীবনহানি না ঘটে সেদিকে নজর দেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানায়। আজকের এই সমাবেশ দেশে ‘রোয়ানুর তান্ডবে’ নিহতদের জন্যে গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। সভা ঘোষণা করছে যে, বাংলাদেশে মৌলবাদের কোন ঠাই নাই, বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে সকল মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।

সমাবেশের পক্ষে সংগঠন: বাংলাদেশ মাইনরিটি রাইটস ম্যুভ্মেন্ট; ঘাতক দালাল নির্মূল কমিটি; গণজাগরণ মঞ্চ, সন্মিলিত সাংস্কৃতিকজোট, সম্প্রীতি মঞ্চ, উদীচী শিল্পী গোষ্ঠী, ও অন্যান্য সংগঠন এবং উপস্থিত সন্মানিত ব্যক্তিবর্গ।  সভাপতি: সৈয়দ মোহন্মদ উল্লাহ; বক্তব্য রাখেন: শিতাংশু গুহ, সুব্রত বিশ্বাস, শুভ রায়; মিনহাজ শাম্মু; মিথুন আহমদ; গোপাল স্যানাল; স্বীকৃতি বড়ুয়া; নবেন্দু দত্ত; শিবলী সাদিক; হোসনেআরা বেগম; সমরণ বড়ুয়া; টমাস দুলু রায়; রণবীর বড়ুয়া; দিলীপ বড়ুয়া প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ