নিউইয়র্কে প্রথমবারের মত শিশু-কিশোর মেলা ১৩ মে : ২৬-তম নিউইয়র্ক বাংলা বইমেলা ১৯-২১ মে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রথম আলো (উত্তর আমেরিকা) ও মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ মে
শনিবার প্রথমবারের মত অনুষ্ঠিত হবে দিনব্যাপী শিশু-কিশোর মেলা। এর পর ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত আয়োজিত হবে ২৬-তম নিউইয়র্ক বাংলা বইমেলা। বইমেলার অংশ হিসাবে আয়োজিত এই শিশু-কিশোর মেলায় ৫ থেকে ১৮ বছর বয়সের শিশু-কিশোরদের জন্য থাকবে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা। জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এরপর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত থাকছে তিন ঘণ্টার বিশেষ অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের সেরা পরিবেশনা ছাড়াও থাকবে অতিথি শিশু শিল্পীদের অনুষ্ঠান। আরো থাকবে শিশু-কিশোরদের অংশগ্রহণে ছড়ার একটি বিশেষ অনুষ্ঠান। এদিন সন্ধ্যার অপর আকর্ষণ হল
শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে উন্মুক্ত ফোরাম। এই ফোরামে আলোচনার বিষয়ঃ বাবা-মা আমাকে বোঝে না। প্রজন্মগত ব্যবধান নিয়ে এই ফোরামে খোলামেলা আলোচনা হবে। এই প্রথমবারের মত নিউইয়র্কে শিশু-কিশোরদের জন্য আয়োজিত সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর