Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রথম প্রভাতী বাংলা বর্ষবরণ ১৫ই এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: March 5, 2017 | 12:04 PM

নিউইয়র্ক : সাংস্কৃতিক সংগঠন “আনন্দধ্বনি” নিউইয়র্কে এই প্রথমবারের মত প্রভাতের প্রথম প্রহরে বাংলা নববর্ষ’১৪২৪ উদযাপনের উদ্যোগ নিয়েছে আগামী ১৫ই এপ্রিল, ২০১৭, শনিবার। এই কাজটি সুচারু ভাবে সম্পন্ন করা সহজ নয়, মধ্য এপ্রিলের শীতের ভোরে দর্শকদের অনুষ্ঠান মঞ্চে সমবেত করা একটি প্রায়-অসম্ভব কাজ। তা সত্বেও এই উদ্যোগটি আমরা গ্রহণ করেছি। কুইন্স প্যালেস (37-11 57th St; New York, New York 11377 ), শনিবার, ১৫ই এপ্রিল ২০১৭ । সময়: ৭:৩০ মিনিট ।

বাংলাদেশে এই দিনটি উদযাপনের জন্য আমরা বরাবর অতি প্রত্যুষে, ভোরের প্রথম আলো সম্ভাষণ জানানোর আগেই, রমনার বটমূলে সমবেত হয়েছি। আমরা সেই ঐতিহ্যটি ফিরিয়ে আনতে চাই, প্রত্যুষে নববর্ষ উদযাপনের সেই আনন্দ, আগ্রহ ও প্রত্যাশার অভিজ্ঞতা কিছুটা হলেও প্রবাসী বাঙ্গালিদের মনে আমরা সঞ্চারিত করতে চাই।

এই কঠিন কাজটি আমরা একা সম্পন্ন করতে পারব না। কিন্তু সবাই হাত লাগালে কোন কাজই দুঃসাধ্য নয়। আপনাদের সাহায্য ও সমর্থনে এই শহরে আমরা রবীন্দ্রনাথের নাটকের গান পরিবেশন করেছি, কবি শহীদ কাদরীর প্রিয় গান ও কবিতা-ভিত্তিক বিশেষ অনুষ্ঠান করেছি, সঙ্গীতগুরু মুত্তালিব বিশ্বাসের প্রতি সম্মাননা জানিয়ে তিন ঘন্টার ওপর সঙ্গীতায়োজন করেছি। আয়োজন করেছি শ্রীকান্ত আচার্য্য ও জয়তী চক্রবর্তীর একক সংগীত অনুষ্ঠান এই নিউইয়র্কে ।

আমাদের বিশ্বাস, আপনাদের পাশে পেলে আগামী বাংলা নববর্ষ উদযাপনের এই সাহসী উদ্যোগটি ব্যর্থ হবে না। ইতিপূর্বে আনন্দধ্বনির সকল আয়োজনে আপনাদের সাথে পেয়েছি, আগামীতেও পাব, এই বিশ্বাস আমাদের আছে। সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী খাবার আপ্যায়ন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV