নিউইয়র্কে প্রথম বারের মত প্রভাতফেরির মধ্য দিয়ে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর একুশ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে এই প্রথম বারের মত প্রভাতফেরির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস – বাফা স্থানীয় সময় ২১শে ফেব্রুয়ারী মঙ্গলবার প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।
বিপুল সংখ্যক নতুন প্রজন্মের অংশ গ্রহনে বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউর বাফার কার্যালয়ের সামনে থেকে বিশাল প্রভাতফেরিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারের সামনে নির্মিত বেদীতে পুস্পস্তবক অর্পন করে।

একুশের গান গেয়ে ফুল হাতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রভাত ফেরির উদ্যোক্তা বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের নের্তৃত্বে বাফার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এরপর এক এক করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন নতুন প্রজন্ম, বিভিন্ন প্রতিষ্ঠান, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ।
দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা প্রভাতফেরিসহ একুশের অনুষ্ঠানমালায় শামিল হন। সবশেষে বাফার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাফার এই আয়োজনে বিশেষ উৎসাহ প্রদান করতে উপস্থিত হন ব্রঙ্কস থেকে নির্বাচিত স্টেট এসেম্বলিম্যান লুইস সিপুলভেদাসহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ। এ সময় তারা বক্তব্যও রাখেন।
এদিকে, প্রভাতফেরিতে যোগদেয়া অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, বাংলাদেশে ২১শে ফেব্রুয়ারীর ঊষালগ্নে সর্বস্তরের ছাত্র-জনতার সাথে যে প্রভাতফেরিতে অংশ নিতাম আজ সুদূর প্রবাসেও একইভাবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করার সুযোগ পেলাম। যার অনুভূতি ভাষায় ব্যক্ত করার মত নয়। এধরণের আয়োজনের জন্য আমরা গর্বিত। তারা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন তথা বাংলাদেশের ইতিহাস জানাতে মুখ্য ভূমিকা রাখবে এ ঐতিহাসিক আয়োজন। অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাফার এ আয়োজন মূলধারায়ও নতুন বার্তা দেবে।
কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন বাফার শামিম আরা বেগম, ফারজানা ইয়াসমিন, রণজিত কুমার দাস, অনুপ কুমার দাশ, মো. নাসির উল্লাহ, মাসুম আহমেদ ও আবদুল মুকিত চৌধুরী।
সার্বিক সহযোগিতায় ছিল অপ্টিমাম টিউটোরিয়াল, ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন এবং এশিয়ান ড্রাইভিং স্কুল।
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত