Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসীদের অডজব থেকে নিষ্কৃতিতে কাজ করছে বিটটেক

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: March 24, 2018 | 2:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন জব মার্কেটে প্রবাসীদের যোগ্য করে তুলতে সহায়তা দিচ্ছে আইটি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র বিটটেক কনসাল্টিং কর্প। প্রবাসীদের অডজব থেকে নিষ্কৃতি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সফটওয়্যার টেস্টিং, সেলিয়াম এবং ওয়েভ ড্রাইভার ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে বিটটেক। প্রশিক্ষণ শেষে চাকরি প্রাপ্তিতে প্রয়োজনীয় সহযোগিতা ছাড়াও চাকরি পাবার পরও ফ্রি পরামর্শ দেয়া হয়। নিউইয়র্কের অন্যতম আইটি প্রতিষ্ঠান বিটটেক কনসাল্টিং কর্প এর প্রেসিডেন্ট শহিদুল ইসলাম ইউএসএনিউজঅনলাইন.কমকে এ কথা বলেন।
বিটটেক কনসাল্টিং কর্প এর কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র প্রবাসীদের অনেকে দেশ থেকে ভাল পড়াশুনা করে এসেও অড জব করছেন। তাদের জন্য এক অনন্য প্রতিষ্ঠান বিটটেক কনসাল্টিং কর্প। এ প্রতিষ্ঠান থেকে ট্রেনিং এর মাধ্যমে ভাল জব নিয়ে বার্ষিক ৮৫ হাজার থেকে ১২৫ হাজার ডলার আয় করা সম্ভব। অড জব থেকে এ আয় অনেকগুণ বেশি। অনেক বেশি সম্মানজনকও। এজন্য প্রয়োজন দৃঢ়তা, আত্মবিশ্বাস আর সংকল্প। দরকার সঠিক এবং উপযুক্ত প্রশিক্ষণ।


বিটটেক কনসাল্টিং কর্প এর প্রেসিডেন্ট শহিদুল ইসলাম জানান, নিউইয়র্কের ব্রঙ্কসে প্রথম বাংলাদেশী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বিটটেক কনসাল্টিং কর্প ২০১৩ এর শেষ দিকে যাত্রা শুরু হয় ১১৪৪ জেরেগা এভিনিউর ২০২ স্যুইটে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এগিয়ে গেছে অনেক দূর। বিটটেক জ্যামাইকায় চালু করেছে দ্বিতীয় শাখা। গত ১৮ ফেব্রুয়ারী রোববার ৮৯-২৮ (দ্বিতীয় তলা) মেরিক বুলেভাডে বিটটেকের জ্যামাইকা শাখার যাত্রা শুরু হয়।
শহিদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি খাতে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় আইটি প্রফেশনাল তৈরির প্রয়াসে স্বপ্ন গড়ার এ কারিগরি প্রতিষ্ঠানটির যাত্রা হয়। ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, কমিউনিটির কল্যাণে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমেরিকান ড্রিম বাস্তব রূপ দিতে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা। ব্যাপক চাহিদা সম্পন্ন আইটিতে উচ্চতর পদের জন্য বাংলাদেশীদের যোগ্য করে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। হাতে-কলমে শিখিয়ে আইটি এক্সপার্ট করে গড়ে তুলছে। এখানে প্রশিক্ষণ নিয়েই দক্ষকর্মী হয়ে ওঠেন। পেয়ে যান ভালো চাকরি। এখানে বাংলাদেশিরা ছাড়াও অন্য দেশের অভিবাসীরাও এ প্রশিক্ষণ নিয়ে তাদের স্বপ্নের চাকরি খুঁজে নিচ্ছেন। এ পর্যন্ত বহু সংখ্যক ছাত্র-ছাত্রীকে আইটি ট্রেনিং দিয়ে জব প্লেসমেন্ট করেছে প্রতিষ্ঠানটি। তারা সফলতার সাথে চাকরী করে যাচ্ছেন নানা নামীদামী প্রতিষ্ঠানে।
চাকুরিরত সাবেক শিক্ষার্থীরা জানান, বিটটেক কনসাল্টিং কর্প থেকে সঠিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিয়ে তারা এখন সফল। বেশ ক’জন সাবেক শিক্ষার্থী তাদের সফলতার গল্প তুলে ধরে বলেন, বিটটেকে কোর্স না করলে এটি বুঝতেনই না।
বিটটেক কনসাল্টিং কর্প এর প্রেসিডেন্ট শহিদুল ইসলাম জানান, তাদের এখানে রেজিস্টেশন ফি এক হাজার ডলারসহ চারমাসের জন্য মোট কোর্স ফি তিন হাজার ডলার। প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কেউ ব্যর্থ হলে বাড়তি সময়ের জন্য কোন ফি দিতে হয় না। স্বল্প টিউশন ফিতে এ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার সুযোগ থাকছে শিক্ষার্থীদের। আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। কমিউনিটির কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বিটটেকের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম আরো জানান, ব্রঙ্কসে মাসে তাদের তিনটি ব্যাচে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। সপ্তাহে প্রতি শনি ও রোববার একটি ব্যাচ সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত, আরেকটি ব্যাচ সন্ধ্যে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সোমবার ও বুধবার সন্ধ্যে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অন্য একটি ব্যাচের কার্যক্রম পরিচালিত হয়।
সপ্তাহের প্রতি শনি ও রোববার বিকেল তিনটা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত জ্যামাইকা শাখায় একটি ব্যাচ পরিচালিত হয়।
বিটটেক কনসাল্টিং কর্প এর সাথে প্রশিক্ষণ কার্যক্রমসহ যেকোন বিষয়ে যোগাযোগ : ফোন : ৩৪৭-৪৪৬-৯৫৭৫, ৩৪৭-২৮১-৮২৫৮, ৯১৭-৫৬৫-২৬৬০ এবং ৯১৭-৩৪৯-৫৯৪৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV