নিউইয়র্কে প্রবাসী কবি জুলি রহমানের একক কবিতা সন্ধ্যা ১ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সুপরিচিত কবি জুলি রহমানের একক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হবে ১ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টায় মামুন’স টিউটোরিয়ালে (১৫০৪ ওমষ্টেড এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২)। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের উদ্যোগে আয়োজিত কবি জুলি রহমানের একক কবিতা সন্ধ্যা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নিউইয়র্কের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহমিনা শহীদ ও খায়রুল ইসলাম সবুজ। গীতি কবিতায় সাদিয়া আফরীন তন্ধী ও তার দল। সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠান শেষে নৈশ ভোজে আপ্যায়ন করা হবে। উক্ত অনুষ্ঠানে সবাইকে স্বাদর আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কস নিউইয়র্কের সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ