নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদকে
নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদকে। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত জ্যাকসন হাইটসে মুক্তধারা লাইব্রেরিতে আয়োজন ছিল স্মরণ অনুষ্ঠানের। চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনভর ছিল হুমায়ূন আহমেদের গ্রন্থ, চলচ্চিত্র ও নাটকের প্রদর্শনী। মুক্তধারায় দিনভর বাজছিল হুমায়ূন আহমেদের লেখা বিভিন্ন গান। সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি সাধারণ প্রবাসীরাও শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে জড়ো হন জ্যাকসন হাইটসে।
প্রয়াত লেখকের প্রতিকৃতিতে ফুল দিয়ে, সভায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুরু হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন নিনি ওয়াহেদ। ফাহিম রেজা নূরের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, লায়লা হাসান, বিশ্বজিৎ সাহা, গোলাম সরোয়ার, সালেম সুলেরি, গোপাল সান্যাল, শামীল আল আমীন, শিবলি সাদেক, আজিজুর রহমান প্রমুখ।
স্মরণসভায় হাসান ইমাম বলেন, মুক্তিযুদ্ধের শুরু থেকে যুদ্ধাপরাধীদের বিচার পর্যন্ত হুমায়ূন পরিবারের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বক্তারা বলেন, আগামী ইতিহাসে হুমায়ূন আহমেদ নতুন করে আবিষ্কৃত হবেন। বিস্ময় সৃষ্টিকারী এ লেখক বাংলা সাহিত্যকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন।
চার বছর আগে লেখক হুমায়ূন আহমেদ চিকিৎসারত অবস্থায় নিউইয়র্কে শেষনিশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ দিনগুলো তিনি নিউইয়র্কে ছিলেন। তাঁর শেষ দিকের জনপ্রিয় বেশ কয়েকটি লেখা হুমায়ূন আহমেদ নিউইয়র্ক থেকেই লিখেছিলেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature