Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় সিক্ত সুবীর নন্দী

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: January 25, 2019 | 3:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে সংবর্ধনা দেয়া হয়েছে নিউইয়র্কে। বৃহস্পতিবার উডসাইডের একটি মিলনায়তনে ভক্ত শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন বাংলা গানের মহান এই শিল্পী। অনেক মানুষ জড়ো হন সেখানে।  

পন্ডিত কিষাণ মহারাজ তাল-তরঙ্গ ইনস্টিটিউটের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। এ ছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে শিল্পী সুবীর নন্দীকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। তার হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। এসময় সুবীর নন্দী নিউইয়র্ক প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যতদিন বেঁচে থাকবেন ভক্তদের গান শুনিয়ে যেতে চান। মানুষ তার গান ভালোবাসে, এ কারণে নিজেকে ধন্য মনে করেন তিনি। এসময় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বাংলা গানে সুবীর নন্দীর অবদানের কথা তুলে ধরে তাকে ধন্যবাদ জানান। 

পন্ডিত কিষাণ মহারাজ তাল-তরঙ্গ ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনার পরে শহীদ হাসান একটি গান গেয়ে শোনান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের বেশ কয়েকটি গান গেয়ে শোনান সুবীর নন্দী। এসময় সেখানে তৈরি হয় অন্য ধরণের একটি আবহ। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রধান বিশিষ্ট তবলা শিল্পী তপন মদক।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV